Tuesday, February 24, 2026
20 C
Dhaka

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছেন মিসরের গ্র্যান্ড মুফতি নাজির আয়্যাদ। তিনি বলেছেন, এভাবে কোরআনের ব্যাখ্যা করা ইসলামী শরিয়ত অনুযায়ী অনুমোদনযোগ্য নয় এবং এতে কোরআনের অর্থ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।

দার আল ইফতা আল মিসরিয়্যাহর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, কোরআনের অর্থ নির্ধারণ বা ব্যাখ্যার ক্ষেত্রে স্বাধীনভাবে এআই টুল ব্যবহার করা ইসলামী আইনে নিষিদ্ধ।

গ্র্যান্ড মুফতির ব্যাখ্যা অনুযায়ী, এই সতর্কবার্তার উদ্দেশ্য হলো কোরআনকে অনুমান ও কল্পনাভিত্তিক ব্যাখ্যা থেকে রক্ষা করা। যথাযথ জ্ঞান ও প্রামাণ্য আলেমি ভিত্তি ছাড়া কোরআনের ব্যাখ্যা প্রচার হলে বিভ্রান্তি ছড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কোরআনের তাফসির কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, যাদের কাছে তাফসির ও ফিকহের স্বীকৃত পদ্ধতি ও উপকরণ রয়েছে। ইতিহাসজুড়ে যোগ্য মুফাসসির ও আলেমরাই এই দায়িত্ব পালন করে এসেছেন।

বিশেষজ্ঞদের যাচাই ছাড়া কোরআনের আয়াতের সঙ্গে কোনো অর্থ যুক্ত করা হলে তা কোরআনের পবিত্রতা ও নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ন করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গ্র্যান্ড মুফতি বলেন, কোরআনের আয়াত বুঝতে চাইলে প্রামাণ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করা কিংবা বিশ্বাসযোগ্য আলেম ও স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উচিত। এতে ব্যাখ্যা সঠিক জ্ঞান ও গবেষণার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে এবং কোরআনের পবিত্রতাও সুরক্ষিত থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ,...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম,...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও...

মাদক স্পট বন্ধ করায় হামলার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনকে...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির...

ভাত বা পোলাওয়ের সঙ্গে চমৎকার সঙ্গী

গরমের দিনে হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু রান্না করতে...

ইনস্টাগ্রামে নতুন ফাঁদে সতর্ক থাকুন

জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে...

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...
spot_img

আরও পড়ুন

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিমিত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন লেনদেন কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি মুহূর্তে ফোন বারবার হ্যাং হলে...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে ঘুম ও খাবারের সময়সূচিতেও। তাই এই সময়ে শরীর ও...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম, ধৈর্য্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ। মুসলিমরা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজার...
spot_img