Monday, February 23, 2026
29.8 C
Dhaka

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা সম্ভব নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা টেকসইভাবে উন্নয়ন লাভ করতে পারবে না। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি প্রাথমিক স্তর—এই স্তরকে শক্তিশালী না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না।

আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে দেশের শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন হবে না।

সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও নতুন ভাবনায় এগোতে না পারলে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখা যথেষ্ট নয়; মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বাস্তব পরিবর্তন আনা প্রয়োজন।

সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন যুগ্ম সচিব নুরুন্নাহার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীর ইফতার পরিকল্পনা

ইফতারের টেবিলে ফল প্রায় অপরিহার্য একটি উপাদান। সারাদিন রোজা...

মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন...

জাটকা সংরক্ষণে দুই মাস মাছ ধরা বন্ধ

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ ও...

সেনানিবাসে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র...

বিরিয়ানি প্রেমীদের জন্য ডিজিটাল সমাধান

বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি আবেগ...

ক্যারিয়ার গাইডলাইন: সফল মার্চেন্ডাইজারের ১০টি ‘ওপেন সিক্রেট’

বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) বা তৈরি পোশাকশিল্প অন্যতম...

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা...

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা স্থগিত

ভারত ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে পরিকল্পিত উচ্চ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন নেতৃত্ব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন...

রমজানের ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব

রমজান কেবল একটি ধর্মীয় মাস নয়, বরং সময়ের প্রবাহে...

মাদককাণ্ডের জটিলতায় মুখ খুললেন মেহজাবীন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিদেশ থেকে অবৈধভাবে...

চিফ প্রসিকিউটর পদে রদবদলের আভাস

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে...

সপ্তাহজুড়ে জেড ক্যাটাগরির প্রভাব, ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে

নির্বাচনের পর সপ্তাহজুড়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে উত্থান-পতন থাকলেও প্রধান...

গ্যাস লিকেজে ফের দুর্ঘটনা রাজধানীতে

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীর ইফতার পরিকল্পনা

ইফতারের টেবিলে ফল প্রায় অপরিহার্য একটি উপাদান। সারাদিন রোজা রাখার পর তরমুজ, আপেল বা কলার মতো ফল শরীরে দ্রুত শক্তি জোগায়। ফল ফাইবার, ভিটামিন,...

মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। মামলায় তিনি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এই অভিযোগের জবাবে...

জাটকা সংরক্ষণে দুই মাস মাছ ধরা বন্ধ

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ ও এপ্রিল মাসে পটুয়াখালীর পায়রা ও তেঁতুলিয়া নদীসহ কয়েকটি নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে...

সেনানিবাসে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় তিন...
spot_img