Sunday, February 22, 2026
23.4 C
Dhaka

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য—সার্টিফিকেট নয়, সক্ষমতা অর্জন। সেই সক্ষমতা অর্জনেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।’ দায়িত্ব গ্রহণের দু’দিন পর বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প।

ববি হাজ্জাজ ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্য পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তিন বছরের ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিগত বছরগুলোতে উন্নয়ন বাজেটের বড় অংশ অব্যবহৃত থাকায় শিক্ষার্থীদের সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে মাইলস্টোন-ভিত্তিক ও স্বচ্ছ। জুন মাসে তাড়াহুড়ো করে বরাদ্দ শেষ করার সংস্কৃতি বন্ধ করতে ই-জিপি এবং প্রি-প্রকিউরমেন্ট প্ল্যানিং বাধ্যতামূলক করা হবে।

মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার ‘ব্রিজ কোর্স’ চালু করা হবে, যাতে কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে ‘ডেড এন্ড’ না তৈরি হয়। শ্রমবাজার ও উচ্চশিক্ষার বৈশ্বিক চাহিদা বিবেচনায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

পাঠ্যবই ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল চিন্তাভাবনা উৎসাহিত করতে আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদানের কেন্দ্র নয়, ‘জ্ঞান প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের এজেন্ডায় রয়েছে।

শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ‘পাবলিক ড্যাশবোর্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রকল্প অগ্রগতি, বই বিতরণ এবং ক্লাসের ঘণ্টা তদারকি নাগরিকরা পর্যবেক্ষণ করতে পারবেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের একটি...

মালয়েশিয়ায় নীরবে বাড়ছে এক পুরনো আতঙ্ক—যক্ষ্মা

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যস্ত নগরজীবন, রমজানের উৎসবমুখর সন্ধ্যা, বাজারের ভিড়—সবকিছুর...

গর্ভপাতের পেছনে লুকিয়ে থাকা জেনেটিক কারণ

গর্ভপাত নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক একটি...

বসন্তে ছেলেদের পোশাকে নতুন রঙের ছোঁয়া

বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও...

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ...

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির...

মসজিদে নববির অগ্নিকাণ্ডের স্মৃতি

রমজান মাস মুসলিম ইতিহাসে বিজয় ও আত্মত্যাগের স্মৃতিবাহী এক...

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ...

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে...

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে...

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

মানিকগঞ্জে চলতি বছর গাজরের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজারমূল্য...

জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা

এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে ঝরনার স্রোত আর...
spot_img

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত কার্যক্রম...

মালয়েশিয়ায় নীরবে বাড়ছে এক পুরনো আতঙ্ক—যক্ষ্মা

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যস্ত নগরজীবন, রমজানের উৎসবমুখর সন্ধ্যা, বাজারের ভিড়—সবকিছুর মাঝেই নিঃশব্দে ছড়িয়ে পড়ছে এক পুরনো কিন্তু ভয়ংকর রোগ। মালয়েশিয়া জুড়ে হঠাৎ বেড়ে গেছে যক্ষ্মা...

গর্ভপাতের পেছনে লুকিয়ে থাকা জেনেটিক কারণ

গর্ভপাত নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক একটি অভিজ্ঞতা। এতদিন ধারণা ছিল, বয়সজনিত ঝুঁকি বা আকস্মিক শারীরিক জটিলতার কারণেই অধিকাংশ গর্ভপাত ঘটে। তবে...

বসন্তে ছেলেদের পোশাকে নতুন রঙের ছোঁয়া

বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও তাদের নতুন কালেকশন সাজিয়েছে। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছেলেদের পোশাকে এবার প্রাধান্য পেয়েছে...
spot_img