Sunday, February 22, 2026
32 C
Dhaka

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের তথ্য অনুযায়ী, বছর ব্যবধানে গড় ইউনিট মূল্য কমেছে প্রায় ৪ শতাংশ। শুধু ডিসেম্বর মাসেই দামের পতন ছিল ১২ শতাংশের মতো। চাহিদা কমে যাওয়া ও মার্কিন শুল্কের প্রভাব মিলিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রফতানিকারকরা।

অর্থনীতিবিদদের মতে, ভারতের পাশাপাশি ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়তে পারে। চলতি অর্থবছরের রফতানি আয় জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে শুরু হলেও জানুয়ারি পর্যন্ত বাকি ছয় মাসে আর তেমন বৃদ্ধি হয়নি। পোশাক খাতের রফতানি শ্লথ হওয়াকেই এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাটের তথ্য বলছে, গত এক বছরে বাংলাদেশি পোশাকের গড় দাম কমেছে ৩ দশমিক ৮৪ শতাংশ। বিশেষ করে ডিসেম্বর মাসে দামের পতন ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, চীন ও ভারত যুক্তরাষ্ট্রের বাজারে বাধার মুখে পড়ে এখন ইউরোপের দিকে ঝুঁকছে। তাদের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী হওয়ায় কম দামে পণ্য সরবরাহ করতে পারছে। ফলে প্রতিযোগিতার চাপ বেড়েছে বাংলাদেশের ওপর।

বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী জানান, যে পণ্য বাংলাদেশ পাঁচ ডলারে রফতানি করত, চীন সেটি চার ডলারে দিতে পারছে। ফলে ক্রেতারা স্বাভাবিকভাবেই কম দামের দিকে ঝুঁকছে। তিনি মনে করেন, এখন ভর্তুকি ছাড়া বাংলাদেশি পোশাক শিল্প প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

ইউরোপে পোশাকের চাহিদা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে ইউরোপের বাজারে নতুন প্রতিযোগীদের আগ্রাসী উপস্থিতি বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি করছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বিজিএমইএ ভর্তুকির দাবি জানিয়েছে।

সংস্থাটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, ভারতসহ অনেক দেশ মুক্তবাণিজ্য চুক্তি করতে দীর্ঘ সময় নিয়েছে, তবে বাংলাদেশ তিন বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে পারলে তা রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে ২০২৯ সালের নভেম্বরের মধ্যেই যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করা যায়, তাহলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের কারণে ইউরোপীয় ইউনিয়ন নতুন বাণিজ্য চুক্তিতে আগ্রহী হতে পারে। যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যনীতির প্রভাবে ইউরোপ নতুন বাজার সম্প্রসারণে আগ্রহী—এ সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে।

র‌্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববাজারে গার্মেন্টস খাত এখন তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে। পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইউরোপের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশকে।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে, যার প্রায় অর্ধেকই গেছে ইউরোপীয় বাজারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...

এপস্টেইনকে পেন্টাগন–এফবিআই ভবন কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল: রিপোর্ট

দণ্ডপ্রাপ্ত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনকে ২০১৬ সালে...

চকরিয়ায় হত্যাকাণ্ড ঢাকতে ডাকাতির নাটকের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর এক যুবককে...
spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী রমজান মাসে বিয়ে করা নিষিদ্ধ নয় এবং এতে...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি...
spot_img