Sunday, February 22, 2026
23.4 C
Dhaka

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বের একটি হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে রমজান মাসে এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় রমজান ঘনিয়ে থাকায় বিশেষ উদ্যোগ নেয়ার সুযোগ কম ছিল। তবে বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে তা বাজারকে স্থিতিশীল রাখতে যথেষ্ট।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় যেসব উন্নয়ন অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশের মতো বড় পরিসরে ডিজিটাল স্কিম বাস্তবায়ন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণের উদ্যোগ জরুরি। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকলে অন্যরা বাংলাদেশের দিকে করুণার দৃষ্টিতে তাকাবে। তাই আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার কাজ করবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করাই কর্মসংস্থান তৈরির মূল শর্ত। এর জন্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সিলেটের প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি–সহায়তা নিশ্চিত করতে সরকারের কাজ চলছে, যার বাস্তবায়ন শিগগিরই দৃশ্যমান হবে।

এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

গর্ভপাতের পেছনে লুকিয়ে থাকা জেনেটিক কারণ

গর্ভপাত নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক একটি...

বসন্তে ছেলেদের পোশাকে নতুন রঙের ছোঁয়া

বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও...

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ...

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির...

মসজিদে নববির অগ্নিকাণ্ডের স্মৃতি

রমজান মাস মুসলিম ইতিহাসে বিজয় ও আত্মত্যাগের স্মৃতিবাহী এক...

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে...

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ...

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে...

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

মানিকগঞ্জে চলতি বছর গাজরের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজারমূল্য...

জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা

এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে ঝরনার স্রোত আর...

১৮ দিনে ৬৩০ কিলোমিটার হাঁটার অনন্য অভিযান

অভিযাত্রী মাসফিকুল হাসান। টানা ১৮ দিন হাঁটার এই অভিযানে...

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক...
spot_img

আরও পড়ুন

গর্ভপাতের পেছনে লুকিয়ে থাকা জেনেটিক কারণ

গর্ভপাত নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক একটি অভিজ্ঞতা। এতদিন ধারণা ছিল, বয়সজনিত ঝুঁকি বা আকস্মিক শারীরিক জটিলতার কারণেই অধিকাংশ গর্ভপাত ঘটে। তবে...

বসন্তে ছেলেদের পোশাকে নতুন রঙের ছোঁয়া

বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও তাদের নতুন কালেকশন সাজিয়েছে। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছেলেদের পোশাকে এবার প্রাধান্য পেয়েছে...

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সম্পৃক্ত করেনি। প্রতিশ্রুতি ও...

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির এই দিনে সিরিয়ার শাকহাব প্রান্তরে সংঘটিত হয়েছিল এমন এক যুদ্ধ, যা মুসলিম সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণে...
spot_img