Sunday, February 22, 2026
23.4 C
Dhaka

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন—এমন উদ্বেগ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাই। তারা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটারদের প্রধান উদ্বেগ অর্থনীতি হলেও প্রশাসনের মনোযোগ ক্রমেই বৈদেশিক উত্তেজনার দিকে সরে যাচ্ছে, যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন এবং ইরানের ওপর সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এমন কঠোর অবস্থান নেওয়া হচ্ছে, সে বিষয়ে মার্কিন জনগণের কাছে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান ইস্যু। এর ফলে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের মতো অভ্যন্তরীণ বিষয়গুলো আড়ালে পড়ে যাচ্ছে—যেগুলো সাধারণ ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কড়া বক্তব্য থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রশাসনের ভেতরে এখনো পূর্ণ ঐকমত্য নেই। বিশেষ করে ‘সিদ্ধান্তহীন ভোটারদের’ কাছে বিভ্রান্তিকর বার্তা পৌঁছানোর আশঙ্কায় অনেকেই অর্থনীতিকেই অগ্রাধিকার দিতে বলছেন।

এদিকে রিপাবলিকান প্রচারণা সংশ্লিষ্ট কর্মকর্তারাও চান, নির্বাচনের আগে প্রশাসন অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে রাখুক। একটি ব্যক্তিগত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হলেও সেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

আগামী নভেম্বরের নির্বাচন নির্ধারণ করবে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে কিনা। বিরোধী ডেমোক্র্যাটরা যদি কোনো একটি কক্ষেও সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষভাগে নীতি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

রিপাবলিকান কৌশলবিদ রব গডফ্রের মতে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বড় ঝুঁকি তৈরি করতে পারে এবং তা ক্ষমতাসীনদের নির্বাচনী অবস্থান দুর্বল করে দিতে পারে।

সূত্র: রয়টার্স
সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ...

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির...

মসজিদে নববির অগ্নিকাণ্ডের স্মৃতি

রমজান মাস মুসলিম ইতিহাসে বিজয় ও আত্মত্যাগের স্মৃতিবাহী এক...

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ...

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে...

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ...

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে...

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

মানিকগঞ্জে চলতি বছর গাজরের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজারমূল্য...

জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা

এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে ঝরনার স্রোত আর...

১৮ দিনে ৬৩০ কিলোমিটার হাঁটার অনন্য অভিযান

অভিযাত্রী মাসফিকুল হাসান। টানা ১৮ দিন হাঁটার এই অভিযানে...

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক...

২০ রাকাত তারাবিহ কেন সুন্নত

রমজান মাসের সঙ্গে তারাবিহ নামাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও...

সংযমেই রোজার আসল শিক্ষা

রমজান মাস এলেই আমাদের মনে ভেসে ওঠে রোজা রাখা,...
spot_img

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সম্পৃক্ত করেনি। প্রতিশ্রুতি ও...

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির এই দিনে সিরিয়ার শাকহাব প্রান্তরে সংঘটিত হয়েছিল এমন এক যুদ্ধ, যা মুসলিম সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণে...

মসজিদে নববির অগ্নিকাণ্ডের স্মৃতি

রমজান মাস মুসলিম ইতিহাসে বিজয় ও আত্মত্যাগের স্মৃতিবাহী এক অনন্য সময়। এই মাসেই সংঘটিত হয়েছে ইসলামের বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ ও ঘটনা। বদর যুদ্ধ, মক্কা...

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ হলো মনোযোগের অভাব। একসঙ্গে অনেক কাজ করতে গেলে মস্তিষ্ক কোনো তথ্যই স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে...
spot_img