Thursday, July 9, 2026
26.9 C
Dhaka

শাকহাবের যুদ্ধ ও মুসলিম সভ্যতার রক্ষা

ইসলামের ইতিহাসে ২ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। ৭০২ হিজরির এই দিনে সিরিয়ার শাকহাব প্রান্তরে সংঘটিত হয়েছিল এমন এক যুদ্ধ, যা মুসলিম সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল। সেই যুদ্ধে মঙ্গোল বাহিনীর অপ্রতিরোধ্য আগ্রাসন রুখে দিয়ে মুসলিমরা ইতিহাসের এক নতুন মোড় তৈরি করে।

সপ্তম হিজরি শতকে মঙ্গোলদের আক্রমণে আব্বাসীয় খেলাফত ও আইয়ুবীয় সালতানাত বিপর্যস্ত হয়ে পড়ে। যদিও আইন জালুতের যুদ্ধে মঙ্গোলরা পরাজিত হয়েছিল, তবুও সিরিয়া ও মিশর দখলের তাদের আকাঙ্ক্ষা থামেনি। সুলতান আল-নাসির মুহাম্মদ ইবনে কালাউনের শাসনামলে এই সংকট চূড়ান্ত রূপ নেয়।

মঙ্গোল নেতা গাজান খানের নির্দেশে সেনাপতি কুতলুশাহ বিশাল বাহিনী নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হন। হামা দখল করে তারা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়। পুরো মুসলিম বিশ্ব তখন গভীর উৎকণ্ঠায় ছিল।

শাকহাবের যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষই নয়, বরং আদর্শিক লড়াইও ছিল। এই যুদ্ধে আল্লামা ইবনে তাইমিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মঙ্গোলদের বিরুদ্ধে লড়াইয়ের বৈধতা ব্যাখ্যা করেন এবং সৈন্যদের মনোবল জাগিয়ে তোলেন। এমনকি যুদ্ধের শক্তি সঞ্চয়ের জন্য রোজা ভাঙার অনুমতিও দেন।

১৩০৩ খ্রিষ্টাব্দে সংঘটিত এই যুদ্ধে শুরুতে মুসলিম বাহিনী চাপে পড়লেও সুলতান আল-নাসির মুহাম্মদের দৃঢ় নেতৃত্বে তারা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত মঙ্গোল বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। এই বিজয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মঙ্গোল আগ্রাসনের স্থায়ী অবসান ঘটে।

ইতিহাসবিদদের মতে, শাকহাবের এই বিজয় না হলে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক মানচিত্র ভিন্ন হতে পারত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে ভিডিওভিত্তিক...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী? নারীর মরদেহ দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি? উত্তর: ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, পুরুষের...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভোর থেকে সকাল পর্যন্ত সময়ে এ ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়, যার মাধ্যমে উত্তর আফ্রিকাজুড়ে ইসলামের বিস্তারের পথ উন্মুক্ত হয়। আরব উপদ্বীপে ইসলামের ভিত্তি সুদৃঢ়...
spot_img