Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক দায়িত্ব গ্রহণের পর পরই এক ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ নিয়েছেন। কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা বা উৎসবের পথে না হেঁটে, দায়িত্ব পালনের প্রথম কর্মসূচী হিসেবে তিনি বেছে নিয়েছেন সাধারণ মানুষের সেবাকেন্দ্র—চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতালে উপস্থিত হন। তিনি সরাসরি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করেন এবং চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা তাদের সমস্যার কথা সরাসরি নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরেন।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশন পদ্ধতি এবং সংরক্ষণ ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। খাবারের পুষ্টিগুণ এবং রান্নার পরিবেশ যাতে শতভাগ স্বাস্থ্যসম্মত হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

হাসপাতালের টয়লেট, পানি সরবরাহ এবং সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থা পর্যবেক্ষণ করে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “হাসপাতাল হবে রোগীবান্ধব; এখানে অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।

পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি মানিক। সভায় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিরসনে দীর্ঘ আলোচনা হয়।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা আমি বরদাশত করব না। রোগীদের মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব।”

দায়িত্ব গ্রহণের পর সংসদ সদস্যের এমন কর্মতৎপরতায় সাধারণ মানুষ ও রোগীদের স্বজনদের মাঝে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, জনসেবার এই ধারাবাহিকতা বজায় থাকলে চাঁদপুরের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...
spot_img

আরও পড়ুন

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...
spot_img