Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

স্মৃতিচিহ্ন আছে, নেই পর্যাপ্ত দর্শনার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামে প্রতিষ্ঠিত ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর বই ও স্মৃতিচিহ্নে সমৃদ্ধ হলেও সেখানে নিয়মিত পাঠক ও দর্শনার্থীর উপস্থিতি খুবই কম। স্থানীয়দের ভাষ্য, ভাষা আন্দোলনের ইতিহাস বহনকারী এই স্থাপনাটি যথাযথ পরিচর্যা ও প্রচারের অভাবে প্রত্যাশিত সাড়া পাচ্ছে না।

জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার এবং সিঙ্গাইর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পারিল গ্রামে ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের তত্ত্বাবধানে গ্রন্থাগার ও জাদুঘরটি নির্মিত হয়। ভাষাশহীদের নামে গ্রামের নামকরণ করা হয় রফিকনগর। জাদুঘর নির্মাণে জমি দান করেন শহীদ রফিকের প্রতিবেশী কর্নেল (অব.) মজিবুল ইসলাম খান।

জাদুঘর ভবন থেকে ২৫০ থেকে ৩০০ গজ দূরেই শহীদ রফিকের পৈতৃক ভিটা। ২০০০ সালে প্রশিকা মানবিক উন্নয়নকেন্দ্র সেখানে একটি বাসগৃহ নির্মাণ করে দেয়। বর্তমানে সেখানে শহীদ রফিকের ভাই প্রয়াত আবদুল খালেকের পরিবার বসবাস করছে। বাড়ির পাশেই রয়েছে একটি শহীদ মিনার।

বাংলা একাডেমি প্রকাশিত ভাষা-আন্দোলনের শহীদেরা গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯২৬ সালে মানিকগঞ্জের সিঙ্গাইরের পারিল বলধার গ্রামে জন্মগ্রহণ করেন রফিক উদ্দিন আহমদ। বাবার প্রেস ব্যবসার কাজে তিনি ঢাকায় থাকতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিলে অংশ নিতে যাওয়ার আগে তিনি পুরান ঢাকার হাজী ওসমান রোডে ভগ্নিপতি মোবারক আলী খানের বাসায় ছিলেন। সেদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে স্থান করে নেন তিনি।

গ্রন্থাগার ভবনের সামনের দেয়ালে শহীদ রফিকের একটি ম্যুরাল রয়েছে। ভেতরে তাঁর দুটি ছবি টাঙানো আছে। গ্রন্থাগারে ১০টি আলমারিতে সংরক্ষিত রয়েছে প্রায় ১৬ হাজার বই, যার বেশির ভাগই বাংলা একাডেমি থেকে সরবরাহ করা। তবে ভাষাশহীদদের নিয়ে লেখা বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম। গ্রন্থাগারিকের দায়িত্বে থাকা ফরহাদ হোসেন জানান, তিনি সহ তিনজন এখানে কাজ করেন, কিন্তু তাঁদের চাকরি এখনো স্থায়ী হয়নি এবং বেতনও সীমিত।

জাদুঘরে শহীদ রফিকের ব্যবহৃত লুঙ্গি ও পাঞ্জাবি সংরক্ষিত আছে। এছাড়া তাঁর পরিবারের ব্যবহৃত চারটি চেয়ার, একটি টেবিল, একটি টেবিল ক্লথ এবং ২০০০ সালে পাওয়া একুশে পদকের সম্মাননা স্মারকও প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থী মোহসীন মোহাম্মদ মাতৃক বলেন, ‘কয়েক বছর আগে একবার এখানে এসেছিলাম। এবার এসে ভাষাশহীদের ব্যবহৃত জিনিসপত্র দেখে ভালোই লেগেছে।’

জাদুঘরের দেখভালকারী মো. শাহজালাল জানান, এলাকার ছাত্রছাত্রীরা মাঝে মাঝে ভাষাশহীদের ব্যবহৃত পাঞ্জাবি, লুঙ্গি ও আসবাবপত্র দেখতে আসে। তবে শহীদ রফিকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম বলেন, ‘এটার নাম জাদুঘর হলেও জাদুঘরে কী কী থাকার কথা তা সরকার এবং আমরাও বুঝি। জাদুঘরে যা থাকার কথা, তা নেই। দর্শনার্থীরা এলেও তেমন কিছু না থাকায় আগ্রহ হারিয়ে চলে যান।’

স্থানীয়দের মতে, যথাযথ প্রচার, অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত সাংস্কৃতিক আয়োজন না থাকায় গ্রন্থাগার ও জাদুঘরটি প্রত্যাশিত প্রাণচাঞ্চল্য পাচ্ছে না।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...
spot_img

আরও পড়ুন

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কেলেঙ্কারির জেরে রাজসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়তে পারেন।...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা: আধা চা-চামচ রসুনবাটা: ১ চা-চামচ জিরাগুঁড়া: আধা চা-চামচ ধনেগুঁড়া: আধা চা-চামচ শর্ষের তেল: দেড় টেবিল চামচ হলুদগুঁড়া: ১ চা-চামচ মরিচগুঁড়া: ১...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যা সম্প্রতি হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে। হাবলের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে ‘এগ...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...
spot_img