Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে সঙ্গে টেডি বিয়ার ছোট-বড় সবার আবেগের অংশ হয়ে ওঠে। একসময় পাশ্চাত্য সংস্কৃতিতে প্রেমের উপহার হিসেবে টেডি বিয়ারের প্রচলন শুরু হয়।

ভালোবাসার ফুল শুকিয়ে যায়, চকলেট শেষ হয়ে যায়, কিন্তু টেডি বিয়ার থেকে যায়—এই ভাবনা থেকেই বিংশ শতাব্দীর মাঝামাঝিতে এটি ভালোবাসার স্মারক উপহার হিসেবে জনপ্রিয়তা পায়। ভালোবাসা দিবস, জন্মদিন কিংবা বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার তালিকায় টেডি বিয়ার এখনো শীর্ষে।

মনোবিজ্ঞানীরা বলছেন, টেডি বিয়ারের নরম পরশ মানুষকে নিরাপত্তা ও প্রশান্তির অনুভূতি দেয়। এটি এমন এক সঙ্গী, যে হাসি-কান্না বা অভিমানে কোনো বিচার করে না। নিঃসঙ্গ মুহূর্তে টেডি বিয়ার অনেকের কাছে মানসিক সাপোর্ট হিসেবেও কাজ করে।

টেডি বিয়ারের ইতিহাসও আবেগঘন। ১৯০২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের একটি শিকারসংক্রান্ত ঘটনার কার্টুন থেকেই টেডি বিয়ারের ধারণার জন্ম। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে নিউইয়র্কের দোকানি মরিস মিচটম নরম খেলনা ভালুক তৈরি করেন এবং নাম দেন টেডিস বিয়ার। সেখান থেকেই ধীরে ধীরে টেডি বিয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

আজ শত বছর পরও টেডি বিয়ার শুধু খেলনা নয়, বরং ভালোবাসা পাওয়ার এক নীরব প্রতীক হিসেবেই রয়ে গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ...

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী...

ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট...

আগামী মাসে তিন দিনের চীন সফরে যাচ্ছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২...

নিউ জিল্যান্ডে ১০ লাখ বছরের প্রাণীর খোঁজ

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি গুহায় বিজ্ঞানীরা ১০ লাখ...

মানবতার জন্য ইসলামি সভ্যতার প্রাসঙ্গিকতা

ইসলামি সভ্যতা কেবল ধর্ম নয়; এটি মানবতাকে অন্ধকার থেকে...

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...
spot_img

আরও পড়ুন

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ নানা শারীরিক সমস্যার সম্মুখীন হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সতর্কতা নিয়ে এগুলো এড়ানো সম্ভব। গলা-বুক জ্বলা ও...

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...

ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ...

আগামী মাসে তিন দিনের চীন সফরে যাচ্ছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৭...
spot_img