Friday, February 20, 2026
23.7 C
Dhaka

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে হল দখলচেষ্টা ও অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনার পর এই ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে সিট দখল ও বহিরাগত প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন নেতা নিজ দলের এক কর্মীর ওপর হামলা চালান। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন, যাদের একজনের নাক ফেটে যায়।

ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত নেতা আতিকের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করে। তবে ক্ষুব্ধ কর্মীদের দাবি, এই সিদ্ধান্ত লোক দেখানো এবং এতে প্রকৃত দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদে তারা বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

হামলার শিকার ছাত্রদল কর্মী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ নিবিড় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বর্তমান আদুভাই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।

সংগঠনের একাধিক কর্মী অভিযোগ করেছেন, বর্তমান কমিটির অনেক নেতার নিয়মিত ছাত্রত্ব নেই। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। তারা বলেন, ছাত্রদল হওয়া উচিত চলমান শিক্ষার্থীদের সংগঠন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। অবাঞ্ছিত ঘোষণাকে তিনি দলীয় সিদ্ধান্ত নয় বলে উল্লেখ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...
spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক অনন্য আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে। রাতের নীরবতা ধীরে ধীরে ভরে যায় তাকবির, তাসবিহ, দরুদ...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...
spot_img