Friday, February 20, 2026
23.7 C
Dhaka

থানা রোডের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে আলোচনা

ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করেছেন যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাতটার দিকে শহরের চকবাজার মোড়সংলগ্ন থানা রোডের পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে থাকা তিনটি স্ট্যান্ডের মধ্যে মাঝের দুটি স্ট্যান্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতা–কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ অন্যরা।

দেবাশীষ নয়ন বলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবর রহমান (নিক্সন চৌধুরী) নির্দেশ এবং আসিবুর রহমান ও কাওসারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

থানা রোডের ওই কার্যালয়টি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলীপুর মহল্লার হাসিবুল হাসান সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের সময় হাসিবুল হাসান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হয়। বর্তমানে ওই স্থানে সরকারি উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ স্থাপন করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...
spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...
spot_img