Friday, February 20, 2026
23 C
Dhaka

ব্রহ্মপুত্রের তীরে ছিনতাই, নিখোঁজ কলেজছাত্রের খোঁজে অভিযান

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর তীরে ঘুরতে গিয়ে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে নিখোঁজ হয়েছেন আনন্দ মোহন কলেজের এক শিক্ষার্থী। ঘটনার ২৬ ঘণ্টা পার হলেও বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) রাত আটটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন (২৬)। তিনি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরজাকালিয়া গ্রামে। বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন ও তাঁর বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ) নদীর বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা ছয়টার দিকে অন্তত সাতজনের একটি কিশোর দল তাঁদের ঘিরে ধরে এবং সঙ্গে থাকা জিনিসপত্র দিতে বলে। নৌকা ভাড়া ছাড়া টাকা নেই জানালে দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।

একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে তাঁকে বেদম মারধর করা হয়। পরে দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। চারজন শাওনের পিছু নেয় এবং তিনজন ধাওয়া করে মঞ্জুরুলকে। মঞ্জুরুল নদে নেমে সাঁতরে পার হতে সক্ষম হন। তবে শাওন কোন দিকে গেছেন, তার আর খোঁজ মেলেনি।

পরে স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে দেওয়া হয়। রাতভর ও বৃহস্পতিবার সকালেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হয়। সকালে নদীর তীর থেকে শাওনের ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সময় সঙ্গে থাকা মঞ্জুরুল আহসান বলেন, ‘জয়নুল উদ্যান এলাকায় থাকা লাইব্রেরিতে পড়া শেষে বিকেলে দুজন ঘুরতে গিয়ে একটু সন্ধ্যা হয়ে যাওয়ায় ছিনতাইকারী কিশোর দল আমাদের ঘিরে ধরে। আমাদের সঙ্গে থাকা মুঠোফোন দিতে চাইলেও তারা মারধর করে। দুই বন্ধু আত্মরক্ষার্থে দুদিকে ছুটে যাই। আমি বাঁচতে পারলেও বন্ধুকে খুঁজে পাচ্ছি না। জানি না ওর কী হয়েছে।’

নুরুল্লাহ শাওনকে অক্ষত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আনন্দ মোহন কলেজ চত্বরে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীকে দ্রুত ও অক্ষত অবস্থায় ফেরত চাই। একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সব ছিনতাইকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় শাওনের মা শাহিদা বেগম কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শনিবার (৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, ‘দুই শিক্ষার্থী নদীর ওপারে ঘুরতে গিয়েছিলেন। একজনকে এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিক একজন কিশোরকে আটক করে আমাদের হেফাজতে দেয়। তাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। আগামীকাল (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই কিশোর; অষ্টম-নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ ছাত্র উদ্ধার না হওয়া পর্যন্ত গ্রেপ্তার অভিযান চলবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোজা রাখার আগে হরমোন রোগীদের করণীয়

যাঁদের হরমোনজনিত (এন্ডোক্রাইন) রোগ আছে, তাঁদের জন্য রমজান মাসে...

ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তুতি

আগামী ঈদুল ফিতরের আগে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু...

শিশু কোরআন লেখক অরিনা

মাত্র দুই মাসে ৯ বছরের শিশু অরিনা সাফা খান...

কিস্তিতে জামদানি কেনার সুবিধা

ঐতিহ্যবাহী বাংলার জামদানি শাড়ি সাধারণত দামি হওয়ায় অনেকেই তা...

এক্সবক্স গেমের নতুন লঞ্চসমূহ

ভিডিও গেম প্ল্যাটফর্ম এক্সবক্সে চলতি সপ্তাহে (১৬ থেকে ২০...

হত্যা মামলার বাদীর ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক কলেজছাত্র নিহতের ঘটনায়...

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে হাইকোর্টের একক বেঞ্চ

নির্বাচনসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্ট বিভাগের একটি...

কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে চাঁদার দাবিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও...

রমজান মাসের জন্য শসা চিংড়ির সহজ রেসিপি

রমজান মাসের জন্য শসা চিংড়ির পদ তৈরির রেসিপি দিয়েছেন...

দুর্নীতির অভিযোগে বাসস এমডির বিরুদ্ধে তদন্ত শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান...

হেলিকপ্টারে কনে আগমন, রাজনগরে উৎসবের আমেজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে এলেন চীনের...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা: জামিন না পেয়ে কারাগারে রুপালী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের...

ইসলামে পর্দা-বিধান ও আজানের সম্পর্ক

প্রশ্নের উত্তরে জানা যায়, আজানের সময় নারীদের মাথা ঢেকে...

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, আদালতের আদেশ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা...
spot_img

আরও পড়ুন

রোজা রাখার আগে হরমোন রোগীদের করণীয়

যাঁদের হরমোনজনিত (এন্ডোক্রাইন) রোগ আছে, তাঁদের জন্য রমজান মাসে রোজা রাখা আগে বিশেষ কিছু বিষয় জানা জরুরি। রোগের ধরন, নিয়ন্ত্রণ এবং ওষুধের ধরন অনুযায়ী...

ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তুতি

আগামী ঈদুল ফিতরের আগে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তথ্য ও সম্প্রচার মন্ত্রী...

শিশু কোরআন লেখক অরিনা

মাত্র দুই মাসে ৯ বছরের শিশু অরিনা সাফা খান নিজ হাতে পুরো কোরআন শরিফ লিখেছেন। ১১৪টি সূরা সম্বলিত ৩০ পারার এই কোরআন পাণ্ডুলিপি বাঁধাইয়ের...

কিস্তিতে জামদানি কেনার সুবিধা

ঐতিহ্যবাহী বাংলার জামদানি শাড়ি সাধারণত দামি হওয়ায় অনেকেই তা কিনতে পারেন না। তবে বর্তমানে অনলাইন শপগুলোতে ঈদের সময় কিস্তিতে জামদানি কেনার সুবিধা দেওয়া হচ্ছে। শীতলক্ষ্যা...
spot_img