Wednesday, February 18, 2026
21 C
Dhaka

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে মঙ্গলবার সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মীর হেলাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের আস্থায় রাখতে চান। এর পরিচায়ক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাকে লক্ষাধিক ভোটে জয়ী করার জন্য হাটহাজারীবাসীকে ধন্যবাদ।’

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রার্থী হয়ে এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মীর হেলাল। তিনি পান ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন পান ৪৬ হাজার ৫৮৯ ভোট।

মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীর বাড়িতে। তাঁর বাবা মীর নাছির উদ্দিন একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। বিএনপি সরকারের সময় তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এবং ২০০১ সালে ক্ষমতায় এলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

শিক্ষাজীবনে মীর হেলাল ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। পরে ২০০৩ সালে কলেজ অব ল অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইউনিভার্সিটি অব ল) থেকে বার ভোকেশনাল কোর্স শেষ করেন এবং ২০০৪ সালে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে স্বীকৃতি লাভ করেন।

পেশাগতভাবে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। ‘দ্য লয়ার্স কাউন্সিল’ নামের ল ফার্মের হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মীর হেলালের মোট সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৯৫৭ টাকা। তাঁর বার্ষিক আয় ৪০ লাখ ৫৬ হাজার ৭৪৩ টাকা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন মীর হেলাল। তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তারেক রহমান পরিচালিত ‘লিগ্যাল রিসার্চ সেল’-এর আহ্বায়ক। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।

এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং নীতি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ (সিএনএস)’-এর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি। হাটহাজারীর ‘মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল’-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও যুক্ত আছেন। পাশাপাশি পারিবারিক চ্যারিটেবল ট্রাস্ট ‘ডালিয়া-নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার...

জামালপুরের এম রশিদুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের...

তাইম হত্যার মামলায় অভিযোগ গঠন আদেশের নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে...

হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষী ধার্য ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...

সেহরি-ইফতারে পুষ্টিকর হালিমের জনপ্রিয়তা

আসছে পবিত্র মাহে রমজান। রোজার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সেহরি...
spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রে অন্তত ৪৫টি মহাসাগরের সমান হাইড্রোজেন...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের সঙ্গে করা নৈতিক ও আমানতের অঙ্গীকার। সে কারণেই...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু মনোরম স্থান রয়েছে রাজধানী ঢাকার আশপাশে। প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া একসঙ্গে পেতে এসব জায়গা...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ ল্যাপটপেই পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা...
spot_img