Wednesday, February 18, 2026
21 C
Dhaka

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন জয়পুরহাট-2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে জয়পুরহাট শহর এবং তাঁর নির্বাচনী এলাকা আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল—এই তিন উপজেলার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিএনপির নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই অভিনন্দন বার্তা দিয়েছেন।

শপথ গ্রহণের পর আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।’

জয়পুরহাট-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আব্দুল বারী ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি সরকারের অবসরপ্রাপ্ত সচিব। এলাকায় তিনি ‘ডিসি বারী স্যার’ নামেই বেশি পরিচিত। মাঠপর্যায়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাঁকে নির্বাচনে এগিয়ে রাখে বলে স্থানীয়রা মনে করেন।

বিএনপির একাধিক নেতা ও সাধারণ ভোটার আশা প্রকাশ করে বলেন, জেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রশাসনিক সেবার মানোন্নয়নে আব্দুল বারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মাঠ প্রশাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা তাঁদের।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর জয়পুরহাটবাসীর আশা পূরণ হয়েছে। সরকারের সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর প্রশাসনিক দক্ষতা জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন গতি আনবে। আমরা বিশ্বাস করি, তাঁর হাত ধরেই জেলার উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।’

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন বলেন, ‘আব্দুল বারী সাহেব প্রতিমন্ত্রী হয়েছেন। আমাদের কালাই উপজেলায় তাঁর জন্মস্থান। এ কারণে আমাদের একটু আলাদা অনুভূতি রয়েছে। দেশ স্বাধীনের পর জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনে কোনো মন্ত্রী পাইনি। এ কারণে এই আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এই আসন থেকে আব্দুল বারী সাহেব প্রথম মন্ত্রিত্ব পেলেন। তাঁর হাত ধরে এই আসনের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছি।’

নির্বাচনের হলফনামা অনুযায়ী, আব্দুল বারীর ২৬ লাখ ৬৪ হাজার টাকার অস্থাবর সম্পদ এবং ১৫ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। তাঁর মোট বার্ষিক আয় ৯ লাখ ৯৪ হাজার ৮৯৭ টাকা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান...

জামালপুরের এম রশিদুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের...

তাইম হত্যার মামলায় অভিযোগ গঠন আদেশের নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে...

হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষী ধার্য ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...

সেহরি-ইফতারে পুষ্টিকর হালিমের জনপ্রিয়তা

আসছে পবিত্র মাহে রমজান। রোজার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সেহরি...
spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রে অন্তত ৪৫টি মহাসাগরের সমান হাইড্রোজেন...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের সঙ্গে করা নৈতিক ও আমানতের অঙ্গীকার। সে কারণেই...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু মনোরম স্থান রয়েছে রাজধানী ঢাকার আশপাশে। প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া একসঙ্গে পেতে এসব জায়গা...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ ল্যাপটপেই পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা...
spot_img