Wednesday, February 18, 2026
21 C
Dhaka

জামালপুরের এম রশিদুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান (মিল্লাত)। মন্ত্রিসভায় জায়গা পাওয়ার খবরে জামালপুর শহরে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করেন দলীয় নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান জামালপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৭৮ হাজার ৪৫৪ ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি। আজ মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে জামালপুর শহরের তলামতলা থেকে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। অন্যদিকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ বাজার এলাকায় স্থানীয় নেতা-কর্মীরাও সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করেন।

বিএনপি নেতা ফিরোজ মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জামালপুরের সংসদ সদস্য এম রশিদুজ্জামানকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু একজন নেতার ব্যক্তিগত সাফল্য নয়; বরং জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিমন্ত্রী হিসেবে তিনি জামালপুরের উন্নয়নকে আরও গতিশীল করবেন। এতে গোটা জামালপুরবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত। তাই আমরা মিছিল করলাম এবং এই খুশিতে সবাইকে মিষ্টিমুখ করালাম।’

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণে নিরলস কাজের স্বীকৃতি এটি। তাঁরা আশা করেন, তাঁর নেতৃত্বে জামালপুরে আগামী দিনে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আরও এগিয়ে যাবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান...

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার...

তাইম হত্যার মামলায় অভিযোগ গঠন আদেশের নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে...

হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষী ধার্য ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...

সেহরি-ইফতারে পুষ্টিকর হালিমের জনপ্রিয়তা

আসছে পবিত্র মাহে রমজান। রোজার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সেহরি...
spot_img

আরও পড়ুন

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রে অন্তত ৪৫টি মহাসাগরের সমান হাইড্রোজেন...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের সঙ্গে করা নৈতিক ও আমানতের অঙ্গীকার। সে কারণেই...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু মনোরম স্থান রয়েছে রাজধানী ঢাকার আশপাশে। প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া একসঙ্গে পেতে এসব জায়গা...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ ল্যাপটপেই পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা...
spot_img