Tuesday, February 17, 2026
21 C
Dhaka

হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষী ধার্য ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হাসানুল হকের মামলায় আজ তিনজন সাক্ষী উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সেই সাফাই সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হন। এরপর তারা নতুন করে আরও তিনজন সাফাই সাক্ষী দেওয়ার আবেদন করেন। এই নতুন তিন সাফাই সাক্ষীর মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন বিদেশি।

ট্রাইব্যুনাল সাফাই সাক্ষী হিসেবে দুই বাংলাদেশিকে হাজির করার অনুমতি দিলেও বিদেশি সাক্ষীকে অনুমতি দেওয়া হয়নি।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ জানান, বিদেশি সাক্ষী (ডেভিড একারসন) আন্তর্জাতিক অপরাধ আইনের একজন বিশেষজ্ঞ। তিনি রুয়ান্ডা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়াতে কাজ করার অভিজ্ঞতা রাখেন। তবে ট্রাইব্যুনাল বিবেচনা করেছে, এই বিদেশি সাক্ষী মামলার জন্য অপরিহার্য নয়। এজন্য তাকে সাক্ষী হিসেবে উপস্থিত করার অনুমতি দেওয়া হয়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান...

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার...

জামালপুরের এম রশিদুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের...

তাইম হত্যার মামলায় অভিযোগ গঠন আদেশের নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে...

সেহরি-ইফতারে পুষ্টিকর হালিমের জনপ্রিয়তা

আসছে পবিত্র মাহে রমজান। রোজার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সেহরি...

লক্ষ্মীপুরের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত...
spot_img

আরও পড়ুন

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের সঙ্গে করা নৈতিক ও আমানতের অঙ্গীকার। সে কারণেই...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু মনোরম স্থান রয়েছে রাজধানী ঢাকার আশপাশে। প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া একসঙ্গে পেতে এসব জায়গা...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশির ভাগ ল্যাপটপেই পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা...
spot_img