Tuesday, February 17, 2026
29 C
Dhaka

রাত ১২টার পর এক্সক্যাভেটরে মাটি কাটার অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে একটি সরকারি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ধাপে ধাপে টিলাটি কেটে ফেলা হচ্ছে। সর্বশেষ গত শনিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে টিলার দক্ষিণ পাশে ভারী যন্ত্র দিয়ে মাটি কাটার স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

উপজেলার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত প্রায় ৩০ ফুট উচ্চতার টিলাটি স্থানীয়ভাবে ‘কালুনির বর পাহাড়’ নামে পরিচিত। প্রায় তিন একর জায়গাজুড়ে বিস্তৃত টিলাটি ফলদ, বনজ ও ভেষজ গাছগাছালিতে আচ্ছাদিত ছিল। নির্জন পরিবেশে পাখিদের আবাসস্থল হিসেবে পরিচিত এ টিলা এখন ক্রমেই ক্ষতবিক্ষত হয়ে পড়ছে। এরই মধ্যে প্রায় ২০ শতক অংশ কেটে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

লোহাগাড়া উপজেলা সদর থেকে দরবেশ হাট ডিসি সড়ক ধরে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে পুটিবিলা এম চর হাট বাজার। সেখান থেকে পূর্ব দিকে আরও প্রায় ৫ কিলোমিটার এগোলে গজালিয়া দিঘির পাড় এলাকা। ওই এলাকা থেকে পহর চাঁন্দা সড়ক হয়ে উত্তর-পূর্ব দিকে দুই কিলোমিটার গেলে পহর চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রায় ১০০ মিটার আগে সেকান্দার পাড়া সড়ক নামে একটি কাঁচা সড়ক দক্ষিণে নেমেছে। সেই পথ ধরে প্রায় ৮০০ মিটার এগোলেই চিকন ঘোণা এলাকায় টিলাটির অবস্থান।

সরেজমিনে দেখা যায়, টিলার আশপাশে কোনো ঘন বসতি নেই। তবে পাদদেশে অন্তত আটটি মাছের খামার রয়েছে। টিলার দক্ষিণ পাশে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার দাগ এবং কাটা গাছপালা পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় এক বছর ধরে রাতের বেলায় টিলাটি কেটে মাটি বিক্রি করা হচ্ছে। তাঁদের ভাষ্য, সাধারণত রাত ১২টার পর এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে তুলে নেওয়া হয়। এসব মাটি বাড়িঘর ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে।

বাসিন্দাদের দাবি, টিলাটি একসময় আবদুস সালাম নামের এক ব্যক্তির দখলে ছিল। বর্তমানে পহর চাঁন্দা গ্রামের আবছার উদ্দিনের নিয়ন্ত্রণে রয়েছে। টিলার পাশের মাছের খামারগুলোও তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবছার উদ্দিন বলেন, ‘টিলা কাটায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এলাকার কারও জায়গা ভরাটের প্রয়োজন হলে তাঁরা নিজেরাই টিলার মাটি কেটে নিয়ে যান।’

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারা অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা অপসারণ করা নিষিদ্ধ। কেবলমাত্র অপরিহার্য জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি নিয়ে পাহাড় বা টিলা কাটা যেতে পারে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘কোনোভাবেই পাহাড়-টিলা কাটা যাবে না। আমরা দ্রুত অভিযান চালিয়ে টিলা কাটায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...
spot_img

আরও পড়ুন

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ভারতের এআই স্টার্টআপ নেইসাতে সর্বোচ্চ ৬০ কোটি...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইসরাইলি প্রশাসনের সর্বশেষ ঘোষণা। তারা হামাসকে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে এটি চলবে...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি...
spot_img