ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এতে থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় দলীয় নেতাদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজনকে রাখা হয়েছে।
পূর্ণমন্ত্রী হিসেবে যাঁরা দায়িত্ব পাচ্ছেন তাঁরা হলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
আমীর খসরু মাহমুদ চৌধুরী,
সালাহউদ্দিন আহমদ,
ইকবাল হাসান মাহমুদ (টুকু),
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ,
এ জেড এম জাহিদ হোসেন,
অন্তর্বর্তী সরকারের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট),
আবদুল আউয়াল মিন্টু,
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,
মিজানুর রহমান মিনু,
নিতাই রায় চৌধুরী,
খন্দকার আবদুল মুক্তাদীর,
আরিফুল হক চৌধুরী,
জহির উদ্দিন স্বপন,
মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট),
আফরোজা খানম (রিতা),
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,
আসাদুল হাবিব,
মো. আসাদুজ্জামান,
জাকারিয়া তাহের,
দীপেন দেওয়ান,
আ ন ম এহছানুল হক মিলন,
সরদার সাখাওয়াত হোসেন (বকুল),
ফকির মাহবুব আনাম (স্বপন),
শেখ রবিউল আলম।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—
এম রশিদুজ্জামান মিল্লাত,
অনিন্দ্য ইসলাম অমিত,
মো. শরিফুল আলম,
শামা ওবায়েদ ইসলাম,
সুলতান সালাউদ্দিন টুকু,
কায়সার কামাল,
ফরহাদ হোসেন আজাদ,
আমিনুল হক (টেকনোক্র্যাট),
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,
হাবিবুর রশীদ,
মো. রাজিব আহসান,
মো. আব্দুল বারী,
মীর শাহে আলাম,
জোনায়েদ সাকি,
ইশরাক হোসেন,
ফারজানা শারমিন,
শেখ ফরিদুল ইসলাম,
নুরুল হক,
ইয়াসের খান চৌধুরী,
এম ইকবাল হোসেইন,
এম এ মুহিত,
আহমেদ সোহেল মঞ্জুর,
ববি হাজ্জাজ,
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনের পর প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের হাতে ন্যস্ত হবে। শপথ গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রণালয় বণ্টন চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সিএ/এমই


