Tuesday, February 17, 2026
20 C
Dhaka

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাত আটটায় নগরের নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি পরিদর্শন করলে ফলক আর দেখা যায়নি। কার্যালয়েও তালা দেওয়া ছিল।

রাতে কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। দরজার ঠিক ওপরে ব্যানারটি সাঁটিয়ে দেন। ভিডিওতে তাদের স্লোগান শোনা যায়নি, তবে ভিডিও ধারণকারীর ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা জয় বাংলা স্লোগান দেন এবং কার্যালয়ে টানানো থাকা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলেন। তবে ভিডিও কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

রাতে এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রশাসন থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ব্যানার টানানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি এবং ব্যানারও ছিল না। কক্ষগুলোতে তালা দেওয়া ছিল।’

গত বছরের ২১ অক্টোবরও এনসিপির এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল। সেই সময় একটি ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতি ছিল।

দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...
spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। তবে নিয়মিত বার্তা আদান–প্রদানের ফলে গুরুত্বপূর্ণ বার্তা সহজে খুঁজে পাওয়া কঠিন...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ আসে। এক মুমিন হিসেবে মাসটি আনন্দ ও দায়িত্ববোধ নিয়ে বরণ করা উচিত। ১. বিশেষ দোয়া ও...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে, কিছু কারণ সাধারণ হলেও কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যগত সমস্যা নির্দেশ...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে।...
spot_img