Tuesday, February 17, 2026
18 C
Dhaka

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার সময় জালে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের শিশুর লাশ ধরা পড়ে।

স্বজনেরা জানান, মারা যাওয়া শিশুটি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। মাদ্রাসায় লেখাপড়ার জন্য ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করত। দুই দিন আগে সে নিজ বাড়ি আন্ধারিয়াপাড়া গ্রামে ফিরে আসে। সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুরে বাড়ির পাশে মাছের খামারে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে শিশুর লাশ জালে ধরা পড়ে। বেলা ১টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জানা যায়, শিশুটি বিকেলের দিকে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে ফিরে যাওয়ার কথা ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে শিশুটির পরিবার শোকাহত।

শিশুর চাচা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, দুই দিন আগে পরিবার ময়মনসিংহ থেকে বাড়িতে আসে এবং আজ ফেরার কথা ছিল। ধারণা করা হচ্ছে, খেলা করতে গিয়ে শিশুটি পানিতে পড়ে তলিয়ে মারা গেছে।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...
spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। তবে নিয়মিত বার্তা আদান–প্রদানের ফলে গুরুত্বপূর্ণ বার্তা সহজে খুঁজে পাওয়া কঠিন...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ আসে। এক মুমিন হিসেবে মাসটি আনন্দ ও দায়িত্ববোধ নিয়ে বরণ করা উচিত। ১. বিশেষ দোয়া ও...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে, কিছু কারণ সাধারণ হলেও কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যগত সমস্যা নির্দেশ...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে।...
spot_img