মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল-সাফাদি পুরো কোরআন মুখস্থ করেছেন। একইসঙ্গে তিনি আয়ত্ত করেছেন সাত কিরাআত। সৌদি আরবে অনুষ্ঠিত কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার ২৭তম আসরে তার এই কৃতিত্ব সবার নজর কাড়ে।
দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে অংশ নিয়ে হিবা আল-সাফাদি শাতিবিয়্যা পদ্ধতিতে পূর্ণ সনদসহ পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ শেষ করেছেন। কোরআন হিফজের পাশাপাশি তিনি সাতটি স্বীকৃত কিরাআতেও দক্ষতা অর্জন করেছেন। এই বয়সে এমন কৃতিত্ব বিরল ও প্রশংসনীয়।
তার এই সাফল্য ২৭তম কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতায় তুলে ধরা হয়। প্রতিযোগিতাটি আয়োজন করে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন হাফেজরা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
দৃষ্টিপ্রতিবন্ধকতা সত্ত্বেও হিবা আল-সাফাদির অধ্যবসায় ও নিষ্ঠা প্রমাণ করে, শারীরিক সীমাবদ্ধতা জ্ঞান ও সাধনার পথে বাধা হতে পারে না। তার এই যাত্রায় পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হিবা প্রতিযোগিতায় অংশগ্রহণকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। তার সাফল্য অনুপ্রেরণার উৎস, বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য।
সিএ/এমআর


