Tuesday, February 17, 2026
20 C
Dhaka

ইপিজেড থেকে চুরি হওয়া মিনিট্রাকের খণ্ডিত অংশ মিলল সোনাগাজীতে

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি মিনিট্রাকের যন্ত্রাংশ আট দিন পর ফেনীর সোনাগাজীতে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকটির খণ্ডিত যন্ত্রাংশ উদ্ধার করে।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদের একটি মিনিট্রাক চুরি হয়। পরে ট্রাকটি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রাকটি কেটে যন্ত্রাংশ আলাদা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আগে গ্রেপ্তার করা হয় ট্রাকচালক মো. ইউনূস (৪০) নামে একজনকে। তিনি একই উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনূস স্বীকার করেছেন, ট্রাকটি চুরি করে যুবদল নেতার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছিল এবং সেখানে তাঁর ভাই আইভির সহায়তায় ট্রাকের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। পরে যন্ত্রাংশগুলো ফেনী সদর উপজেলার লালপুল এলাকার একটি গ্যারেজে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী মডেল থানার পুলিশ ইউনূসকে আটক করে।

এ ঘটনায় ট্রাকের মালিক হারুনুর রশিদ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা করেন। সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক বজলুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ইউনূসের বক্তব্যে যুবদল নেতার ভাইয়ের নাম এসেছে। তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সোমবার দুপুরে ভৈরব চৌধুরী বাজারে নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইমাম হোসেন। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর পূর্ব থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন না। গাড়ি চুরির ঘটনায় আটক ট্রাকচালককেও তিনি চেনেন না। শুধু বিএনপি করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে থাকার একটি ঘরও নেই। তাঁর এক ভাইকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। ট্রাক চুরির ঘটনায় তাঁর অন্য ভাই জড়িত কি না, তা-ও তিনি জানেন না। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

এ বিষয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন খোন্দকার বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ইমাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...
spot_img

আরও পড়ুন

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে, কিছু কারণ সাধারণ হলেও কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যগত সমস্যা নির্দেশ...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে।...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার মৃত্যুর পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন। ৩০ জানুয়ারি...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে জমি বা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য। তবে পৃথিবীর এই অস্থায়ী সুরম্য বাড়ি মানুষের চূড়ান্ত গন্তব্য...
spot_img