Tuesday, February 17, 2026
20 C
Dhaka

সহিংসতা রোধে রাষ্ট্র ও রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা চায় এমএসএফ

সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটি বলছে, প্রাণহানি, রাজনৈতিক ও পূর্বশত্রুতাজনিত হামলা, সংঘর্ষ, নারী নির্যাতন এবং অগ্নিসংযোগের মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এসব সহিংসতা বন্ধে রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ এই দাবি জানায়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলা—বিশেষ করে ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট এবং ঢাকার কেরানীগঞ্জে হামলার ঘটনায় সাড়ে তিন শ রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কার্যালয় ও কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সময়ে নোয়াখালীর হাতিয়ায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে ভুক্তভোগীর অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় ও দৃশ্যমান আইনানুগ ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করা হয়নি। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও সামাজিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী অধিকতর নির্যাতনের শিকার হয়েছেন।

এমএসএফের মতে, জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক নৈতিক দায়িত্ব। নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়, পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি।

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সহিংসতা বন্ধ করবে, দোষীদের জবাবদিহির আওতায় আনবে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করবে—এমন প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে সব রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ এবং মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম...
spot_img

আরও পড়ুন

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে।...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার মৃত্যুর পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন। ৩০ জানুয়ারি...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে জমি বা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য। তবে পৃথিবীর এই অস্থায়ী সুরম্য বাড়ি মানুষের চূড়ান্ত গন্তব্য...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর ফারুক নামে এক আওয়ামী লীগ নেতার ওপর সদর উপজেলার খাজানগর এলাকার যুবদল কর্মীর হামলার ঘটনা...
spot_img