Sunday, February 15, 2026
19 C
Dhaka

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম (ধানের শীষ) নির্বাচিত হয়ে দীর্ঘ সময় হারানো আসনটি দলটির কাছে ফেরত এনেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফলের ভিত্তিতে শওকতুল ইসলাম ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামের মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। এ আসনে ১০৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির এম এম শাহীন জয়লাভ করেন। এরপর এ আসনে বিএনপি আর জয়ী হয়নি। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন। শওকতুল ইসলাম আগে ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরে বিএনপিতে যোগ দেন।

ফল ঘোষণার পর গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ কার্যালয়ে নেতা–কর্মীদের উদ্দেশে শওকতুল ইসলাম বলেন, ‘আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। কথা দিচ্ছি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাব।’

এ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল প্রতীক) ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) ২ হাজার ১৪১ ভোট, বাসদের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল কুদ্দুস (হাতপাখা) ৫২০ ভোট ও জাতীয় পার্টির মো. আবদুল মালিক (লাঙ্গল) ৪৮৪ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, আইন অনুযায়ী প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশ না পাওয়ায় পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...
spot_img

আরও পড়ুন

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে ইসলামে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিষয়ে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক লাইফস্টাইল প্রতিবেদনে বলা হয়েছে, মেঝে থেকে দেয়াল, রান্নাঘর কিংবা বাথরুম—সব জায়গাতেই...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আবারও আলোচনায় এসেছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই হরমোনটির নাম অক্সিটোসিন,...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও এর...
spot_img