ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে অনেকেই অপরিচিত নম্বর থেকে হঠাৎ করে ফ্লার্টি বা বন্ধুসুলভ টেক্সট মেসেজ পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোর বেশিরভাগই রোমান্স স্ক্যাম—যার লক্ষ্য হলো ব্যবহারকারীকে ফিশিং লিংকে ক্লিক করানো বা ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে প্রলুব্ধ করা।
‘ভুল নম্বর’ বা রং নাম্বার স্ক্যাম সাধারণত নিরীহ বার্তা দিয়ে শুরু হয়, যা দেখতে মনে হয় অন্য কারও উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রথমে এটি সহানুভূতি বা কৌতূহল সৃষ্টি করে। কয়েকদিন বা সপ্তাহ পর আসল ফাঁদ শুরু হয়—নগদ অর্থ চাওয়া, ভুয়া ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বা অনুদানের লিংক পাঠানো। একবার উত্তর দিলে প্রতারক সংযুক্ত থাকে এবং পরে উধাও হয়।
সতর্কতা ও প্রতিরোধ:
১. উত্তর দেওয়ার আগে নম্বর যাচাই করুন।
২. সন্দেহজনক হলে নম্বর ব্লক, মেসেজ ডিলিট ও অপারেটরকে রিপোর্ট করুন।
৩. অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
৪. মেসেজ ফিল্টার ব্যবহার করুন।
৫. ব্যক্তিগত তথ্য ডাটা ব্রোকার থেকে সরিয়ে ফেলুন।
বিশেষজ্ঞরা মনে করান—“রিপ্লাই নয়, ক্লিক নয়, শেয়ার নয়।”
সিএ/এমআর


