Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বিএনপি ছাড়াই ভোটের মাঠে সাফল্য

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। নির্বাচনে জয়লাভের পর শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বিজয়ের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। প্রতিকূলতার মধ্যেও মাঠে টিকে থাকার শক্তি ও সাহস পেয়েছেন বলে জানান তিনি। এলাকার নেতা-কর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জয় একার নয়, এটি কর্মী ও সমর্থকদের সম্মিলিত অর্জন।

ভোট নিয়ে সন্তুষ্টির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা ছাড়া এই এলাকায় সুষ্ঠু ভোট সম্ভব হতো না। প্রশাসন পুরোপুরি তার বিপক্ষে ছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তিনি ভোটে অংশ নিতে পেরেছেন বলে উল্লেখ করেন।

বিএনপি থেকে মনোনয়ন না পাওয়াকে তিনি এক অর্থে আশীর্বাদ হিসেবে দেখছেন। তার মতে, ধানের শীষে নির্বাচন না করায় ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়েছে এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই তাকে জয় এনে দিয়েছে।

নারী ভোটারদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। নারী ভোটারদের আস্থা ও সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতি তার দায়বদ্ধতা আরও বেশি।

নির্বাচনী ব্যয়ের বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ স্বেচ্ছায় অর্থ সহায়তা করেছেন। অনেক দরিদ্র মানুষও নিজেদের সঞ্চয় এনে দিয়েছেন। এ কারণেই তিনি বলেন, তিনি একা এমপি হননি, তার পাঁচ লাখ ভোটার এমপি হয়েছেন।

সংসদ সদস্য হিসেবে অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের আধুনিকায়নকে অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...
spot_img

আরও পড়ুন

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে আসা ফাইভ এস পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। মূলত টয়োটা মোটর কোম্পানির উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে আনছেন প্রযুক্তি উদ্যোক্তারা। পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য গ্রহে স্থায়ী বসতি গড়ার স্বপ্ন এখন আর শুধু...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...
spot_img