Wednesday, February 11, 2026
20 C
Dhaka

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ তিনটি আসনের ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবারের নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এ ছাড়া চরাঞ্চল ও সীমান্তঘেঁষা এলাকার ১০৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...
spot_img

আরও পড়ুন

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫টি ব্যাংকের মোট ১৪টি শাখা স্বল্প পরিসরে খোলা থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক ৩৭০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭ কোটি ডলার ঋণ দেবে। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখে তা ঈদের ছুটি নাকি জাতীয় নির্বাচন, তা বোঝা দুষ্কর...
spot_img