Thursday, February 12, 2026
18 C
Dhaka

৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে ডিপিএম পদ্ধতিতে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় মোট ১৪ লাখ ৮২ হাজার জিনএক্সপার্ট কার্টিজ সংগ্রহ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। জাতিসংঘের প্রকল্প সেবা দফতর (ইউএনওপিএস) সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

এছাড়া যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC)’ কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর আওতায় ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার অ্যান্টি-টিবি ড্রাগ ক্রয়ের জন্য ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকার ব্যয় অনুমোদন দেয়া হয়েছে। এ ওষুধ সরবরাহ করবে রেনেটা পিএলসি।

অন্যদিকে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে করা ১১টি চুক্তি নবায়ন বা পুনঃনবায়ন সংক্রান্ত প্রস্তাবটি কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতায় অনুমোদনের জন্য ছেড়ে দিয়েছে।

সিএ/এসএ
ছবি: সংগৃহীত

spot_img

আরও পড়ুন

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...
spot_img

আরও পড়ুন

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫টি ব্যাংকের মোট ১৪টি শাখা স্বল্প পরিসরে খোলা থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক ৩৭০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭ কোটি ডলার ঋণ দেবে। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয়...
spot_img