Thursday, February 12, 2026
20 C
Dhaka

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক ৩৭০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭ কোটি ডলার ঋণ দেবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিচালকদের সভায় এই অর্থায়ন অনুমোদন করা হয়েছে। ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই প্রকল্পের আওতায় ঢাকার বিভিন্ন সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার সক্ষমতা বাড়ানো হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো নদী ও খালের পানি দূষণ কমিয়ে সেগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।

প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা এবং ৫ লাখ মানুষ উন্নত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসবে। বিশেষ করে দূষণ ও সেবাবঞ্চিত এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেসমে বলেন, “ঢাকার জলাশয়গুলো কোটি মানুষের জীবনরেখা। দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যা জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। এই প্রকল্প ঢাকার নদী ও খালের স্বাস্থ্য পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করবে।”

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপযুক্ত স্যুয়ারেজ সিস্টেমের আওতায় আছেন। অন্যদিকে ৮০ শতাংশের বেশি অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি শহরের জলাশয় ও নদীতে যাচ্ছে। এছাড়া ঢাকার অর্ধেকের বেশি খাল বর্তমানে বিলীন বা বর্জ্যে ভরাট হয়ে গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ আছে, দেশের মোট রফতানিমুখী পোশাক কারখানার ৮০ শতাংশই ঢাকা ও আশপাশে অবস্থিত। প্রায় ৭ হাজার কারখানা প্রতিদিন ২ হাজার ৪০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলে, যার ফলে চর্মরোগ, ডায়রিয়া ও অন্যান্য স্নায়বিক সমস্যা বৃদ্ধি পায়। প্রকল্পে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে শিল্পবর্জ্য শোধনাগার (ইটিপি) এবং পানির পুনঃব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার হর্ষ গোয়েল জানান, এই কর্মসূচি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। প্রথম ধাপে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় কাজ শুরু হবে। নদীগুলোর পানি পরীক্ষা, ‘ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং’ এবং সমন্বিত নদী পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রাথমিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, রিসাইক্লিং আধুনিকায়ন এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সরাসরি নদী বা ড্রেনে বর্জ্য ফেলার ঘটনা কমানো হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ...

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...
spot_img

আরও পড়ুন

৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি...

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫টি ব্যাংকের মোট ১৪টি শাখা স্বল্প পরিসরে খোলা থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয়...
spot_img