Wednesday, February 11, 2026
22 C
Dhaka

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি করে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনে জয়লাভ করলে তার দল যথাসময়ে পে-স্কেল ঘোষণা এবং তা বাস্তবায়ন করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের ভাষণে তারেক রহমান বলেন, ‘আমাদের দলীয় ইশতেহারে বলা হয়েছে, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় পে-স্কেল যথাসময়ে ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।’

জাতীয় বেতন কমিশন-২০২৫ গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো কার্যকর করার সুপারিশ করা হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকে তা পুরোপুরি বাস্তবায়নের কথাও বলা হয়েছে। সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকায় এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হবে।

পূর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, নির্বাচিত সরকার চাইলে পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল দু’টোই করতে পারবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা না করলেও পরবর্তী সরকারের পক্ষে তা বাস্তবায়নের পথ সহজ হচ্ছে।

পে-স্কেলের পাশাপাশি তারেক রহমান বেকার সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতি চাঙ্গা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করা হয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী কারিগরি ও ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি...
spot_img

আরও পড়ুন

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক ৩৭০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭ কোটি ডলার ঋণ দেবে। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং...

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয়...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখে তা ঈদের ছুটি নাকি জাতীয় নির্বাচন, তা বোঝা দুষ্কর...
spot_img