Wednesday, February 11, 2026
27 C
Dhaka

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের এক বার্তায় বলা হয়, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার অন্তর্ভুক্ত, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা সমাজে বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন, তাদের অধিকারও সমানভাবে নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে অনলাইন সহিংসতার ক্ষেত্রে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের অপব্যবহারের ঘটনা বাড়ছে বলে জানান।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সকল অংশগ্রহণকারীর সঙ্গে মিলিতভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করা হচ্ছে। নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভোটার ও প্রার্থী হিসেবে নারীরা যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা ও তাদের দল ও সমর্থকদের আহ্বান জানাচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি না দেখাতে। নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। সকলের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সরকারের পাশে থেকে সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি...

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে বলিউডের শাতাফ

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন ঢালিউড সিনেমা ‘রাক্ষস’-এ যুক্ত হলেন...

কংগ্রেসের শুনানিতে এপস্টেইনকে নিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না গিসলেইন

মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিলেন...

নির্বাচনী প্রচারের মিডিয়া কভারেজে ভারসাম্য রাখতে ব্যর্থ প্রধান গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমগুলো...

মোটা অঙ্কের টাকা দাবি করে হত্যার হুমকি রণবীর সিংকে

বলিউড তারকাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে একের পর এক। সেই...
spot_img

আরও পড়ুন

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে জনপ্রিয়। এই চরিত্র নিয়ে ব্রিটিশ নির্মাতা গাই রিচি ২০০৯ সালে ‘শার্লক হোমস’ এবং ২০১১ সালে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে ভোটার ও প্রার্থী কেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন,...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪ মাসে ষষ্ঠবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায়...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নতুন সরকার ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা, প্রত্যাশা ও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন।...
spot_img