Wednesday, February 11, 2026
27 C
Dhaka

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। তার সফরকে কেন্দ্র করে সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) চার দিনের সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় পৌঁছান হার্জোগ। এর পরপরই সিডনির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে মরিচের স্প্রে ও কাদানে গ্যাস ব্যবহার করে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভের গতি ঠেকাতে শহরজুড়ে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আদালত আগেই প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আইনি চ্যালেঞ্জ বাতিল করে বিক্ষোভে সীমাবদ্ধতা আরোপ করে। মেলবোর্ন ও ক্যানবেরা শহরেও একই ধরনের প্রতিবাদ দেখা যায়। স্থানীয় ইহুদি কাউন্সিলের এক হাজারেরও বেশি সদস্য প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে হার্জোগের আমন্ত্রণ বাতিলের আহ্বান জানান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া অভিযোগ করে জানায়, হার্জোগের সফর অস্ট্রেলিয়ার ন্যায়বিচারের অঙ্গীকারকে ক্ষুণ্ন করেছে এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য তিনি উসকানিমূলক ভূমিকা রেখেছেন বলে দাবি করে সমালোচকরা।

চার দিনের সফর শুরু করেন তিনি সিডনির বন্দাই বিচে, যেখানে গত বছরের ডিসেম্বরে হানুক্কা অনুষ্ঠানে নিহত ১৫ জনের স্মৃতিতে ফুল অর্পণ করেন। নিহতদের পরিবার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন হার্জোগ। তিনি বলেন, ওই হামলা শুধু ইসরাইল নয়, অস্ট্রেলিয়ার প্রতিও আঘাত।

পরিকল্পিত বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে হার্জোগ জানান, তিনি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন। তার মতে, অস্ট্রেলিয়া ও ইসরাইল বহুদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র। তিনি অভিযোগ করেন, কিছু বিক্ষোভ ইসরাইলের অস্তিত্বের অধিকারকে প্রশ্নবিদ্ধ করে, যা অস্ট্রেলিয়ার অবস্থানের বিরোধী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হার্জোগকে সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বন্ডি এলাকায় হামলার পর এই সফর সমাজে ঐক্য ও সংহতি আরও জোরদার করবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে বলিউডের শাতাফ

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন ঢালিউড সিনেমা ‘রাক্ষস’-এ যুক্ত হলেন...

কংগ্রেসের শুনানিতে এপস্টেইনকে নিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না গিসলেইন

মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিলেন...
spot_img

আরও পড়ুন

তিন স্তরের নিরাপত্তা বলয়ে ১১ লাখ ভোটারের ভোটকেন্দ্র প্রস্তুত লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয়...

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখে তা ঈদের ছুটি নাকি জাতীয় নির্বাচন, তা বোঝা দুষ্কর...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে জনপ্রিয়। এই চরিত্র নিয়ে ব্রিটিশ নির্মাতা গাই রিচি ২০০৯ সালে ‘শার্লক হোমস’ এবং ২০১১ সালে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে ভোটার ও প্রার্থী কেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন,...
spot_img