Thursday, July 23, 2026
27.8 C
Dhaka
No menu items!

ভিন্নমুখী মস্তিষ্কের শক্তি ও সীমাবদ্ধতা

একবিংশ শতাব্দীর মানুষ এখন এমন সময়ে বসবাস করছে যেখানে পুরনো ধারণাগুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। মানুষ, জীবন, প্রকৃতি ও মহাবিশ্বকে বোঝার প্রক্রিয়া প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা। কোনো নির্দিষ্ট আচরণকে একমাত্র সঠিক বা স্ট্যান্ডার্ড বলা যায় না। চিন্তা, শেখা ও আচরণের এই বৈচিত্র্য কোনো অসুস্থতা নয়, বরং মানুষের স্বাভাবিক বৈচিত্র্য।

নিউরোডাইভার্সিটি গবেষণা দেখিয়েছে যে, স্বাভাবিক মস্তিষ্ক বলে প্রকৃত অর্থে কিছু নেই। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি, ডিসলেক্সিয়া ও ডাইস্প্রাক্সিয়া–এর মতো অবস্থা রোগ হিসেবে না দেখিয়ে মস্তিষ্কের স্বাভাবিক ভিন্নতা হিসেবে দেখা উচিত। এক সময় বিজ্ঞান স্বাভাবিক মস্তিষ্কের জয়গান গাইত এবং যাদের মস্তিষ্ক সেই সংজ্ঞায় পড়ত না, তাদের রোগী বা মানসিক সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হতো।

১৯৯০-এর দশকের শেষ দিকে অস্ট্রেলীয় সমাজবিজ্ঞানী জুডি সিঙ্গার নিউরোডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। তখন থেকেই এই ধারণা গড়ে উঠতে শুরু করে যে, মানুষের মস্তিষ্কের ভিন্নতা রোগ নয়, বরং এটি একটি স্বাভাবিক বৈশিষ্ট্য।

নিউরোডাইভার্সিটি আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্নায়ুবিকভাবে ভিন্ন মানুষদের গ্রহণযোগ্যতা, সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ইন্টারনেটের কল্যাণে অটিস্টিক ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান এবং আত্মপক্ষ সমর্থনের শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলেন।

স্পেকট্রামের ধারণার ফলে নিউরোটিপিক্যাল এবং নিউরোডাইভারজেন্ট শব্দগুলো জনপ্রিয় হয়েছে। নিউরোটিপিক্যাল মানে যাদের মস্তিষ্ক সমাজের সাধারণ নিয়মে চলে, আর নিউরোডাইভারজেন্ট মানে যাদের মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। এই ভিন্নধর্মী মস্তিষ্কের সঙ্গে আসে অসাধারণ ক্ষমতা, যেমন গাণিতিক যুক্তিবোধ, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ এবং প্যাটার্ন শনাক্ত করার দক্ষতা। তবে যুক্তরাজ্যের ব্রাইটন ও সাসেক্স মেডিক্যাল স্কুলের মনোরোগ বিশেষজ্ঞ জেসিকা একলস সতর্ক করে বলেন, অতিরিক্ত ইতিবাচক হয়ে এর গুরুতর দিকগুলোকে ছোট করা উচিত নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img