Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

নেক আমলের প্রতিদান জান্নাত

আল্লাহ তায়ালা মোমিনদের নেক আমলের প্রতিদান হিসেবে চিরন্তন শান্তি ও স্বস্তির এক অনন্য নিবাস প্রস্তুত করে রেখেছেন, যার নাম জান্নাত। কেয়ামতের দিন হিসাব-নিকাশ শেষে মোমিনদের সেখানে প্রবেশ করানো হবে। জান্নাত শব্দের আভিধানিক অর্থ বাগান, যেখানে মানুষ প্রশান্তি ও স্বস্তি খুঁজে পায়। সেই কারণেই আখেরাতের শান্তিময় জীবনের উপমা হিসেবে জান্নাতকে বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে।

হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে এমন সব নেয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমান এবং সেখানে একশটি স্তর রয়েছে, যার প্রতিটি স্তরই অপরিসীম বিস্তৃত।

জান্নাতবাসীরা যা কিছু কামনা করবে, মুহূর্তের মধ্যেই তা তাদের সামনে উপস্থিত হবে। খাদ্য, পানীয় কিংবা আরাম—সবই হবে সীমাহীন এবং নিখুঁত। সেখানে কোনো দুঃখ, ক্লান্তি বা অপবিত্রতার অস্তিত্ব থাকবে না। তাদের দেহ থেকে নির্গত সুগন্ধ হবে কস্তুরী ও কর্পূরের চেয়েও সুমধুর।

জান্নাতে থাকবে হীরা-জহরত খচিত সুউচ্চ প্রাসাদ, সোনা ও রুপার ইটে নির্মিত দেয়াল এবং জাফরানে তৈরি ভূমি। জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং তাঁর মহিমান্বিত সত্তার দর্শন। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কোনো নেয়ামত জান্নাতবাসীদের কাছে আর কিছুই হবে না।

কেয়ামতের দিনে কেবল নেককার ও পরহেজগার বান্দারাই জান্নাতে প্রবেশ করবে। এজন্য মোমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, দুনিয়াতে সৎকর্মের মাধ্যমে জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে...

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তথ্যমন্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি...

রমেকে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, মরদেহ হস্তান্তরে জটিলতা

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা অবহেলা ও রোগীর...

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে...

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতিতে অচল পণ্য খালাস

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পণ্য...

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ম্যাচে তারকা জুটির নজরকাড়া উপস্থিতি

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ...

বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই ব্রাজিল বনাম মরক্কো

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে...

৭৭ কিলোমিটার কমলা সাজে বিশ্বকাপ উৎসবে নেদারল্যান্ডস

বিশ্বকাপের উত্তেজনায় যখন গোটা বিশ্ব ফুটবলে মেতে আছে, তখন...

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের...

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ...
spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে ছয়জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা হলে দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে এবং ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রোববার (১৪ জুন, ২০২৬) সকাল সাড়ে...
spot_img