Tuesday, February 10, 2026
22 C
Dhaka

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি সংসদীয় আসনের মধ্যে প্রায় অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ১০৩ জন, যারা ৫ হাজার ৫০৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করতে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন এবং ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় সর্বাধিক ৭টি আসনে ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০। বগুড়ার ৯৮৩ ভোটকেন্দ্রের মধ্যে ৫০১টি ঝুঁকিপূর্ণ। রাজশাহীর ৬টি আসনে ভোটার ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন, এই জেলার ৭৭৮টি কেন্দ্রে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের ৫১৫টি কেন্দ্রে ৩৪২টি, নাটোরের ৪টি আসনের ৭৮০টি কেন্দ্রে ১৯২টি ঝুঁকিপূর্ণ। নওগাঁর ৬টি আসনের ৭৮২টি কেন্দ্রে ৩৬৪টি, সিরাজগঞ্জের ৬টি আসনের ৯২৩টি কেন্দ্রে ৪৬২টি এবং পাবনার ৫টি আসনের ৭১২টি কেন্দ্রে ২৬৯টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের ২টি আসনের ২৫৫টি কেন্দ্রে ১৭৬টি কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। ভোটাররা বলছেন, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে মোট ২০৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইসলামে ভোট একটি পবিত্র আমানত

আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ...

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...
spot_img

আরও পড়ুন

ইসলামে ভোট একটি পবিত্র আমানত

আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচন একটি মৌলিক...

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে কিডনি নষ্ট হয়ে যায়। চিকিৎসক ইনসুলিন শুরু করার কথা বললেই অনেক রোগী আতঙ্কিত হয়ে পড়েন।...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...
spot_img