আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজের সব পরীক্ষা আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে না।
পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকারের ব্যবহার সহজে করতে পারবেন এবং নির্বাচনের সময় যাতায়াতের সুবিধা পাবেন।
সিএ/এসএ


