Tuesday, February 10, 2026
22 C
Dhaka

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে

রাজধানীর সরকারি সাতটি গুরুত্বপূর্ণ কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

অধ্যাদেশ জারি হওয়ায় বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম চালুর আইনি কাঠামো নিশ্চিত হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের দাবির মুখে থাকা এসব কলেজের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। এই আইনের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা-গবেষণা কার্যক্রম নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে।

অধ্যাদেশ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামো অনুসরণ করে পরিচালিত হবে। সাতটি সরকারি কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে শিক্ষা কার্যক্রম চালাবে। ২০১৭ সাল থেকে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, তার আগে দীর্ঘ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়েছে।

অধ্যাদেশে উল্লেখ রয়েছে যে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, শিক্ষক ব্যবস্থাপনা, গবেষণা কার্যক্রম এবং সনদ প্রদানসহ সার্বিক একাডেমিক দায়িত্ব পালন করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি একাডেমিক ও প্রশাসনিকভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও আপাতত ভাড়া করা ভবন ও জায়গায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। সাতটি কলেজের বিদ্যমান পরিচয়, অবকাঠামো, সম্পত্তি ও সুবিধাসমূহ অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলসহ প্রয়োজনীয় কর্তৃপক্ষ থাকবে বলে অধ্যাদেশে বলা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি হয়। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় খসড়া প্রকাশ করে মতামত নেয় এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২২ জানুয়ারি অধ্যাদেশ অনুমোদন করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন, অধ্যাদেশ জারি

অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা আরও...
spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রশাসন জানিয়েছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং...
spot_img