Tuesday, February 10, 2026
22 C
Dhaka

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে সরাসরি যুদ্ধের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, সাম্প্রতিক আলোচনা দুই পক্ষের মধ্যে নতুন একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেছে এবং সৃজনশীল কূটনীতির মাধ্যমে পরিস্থিতি সমাধান সম্ভব। তাঁর মতে, ইরানে হামলা চালিয়ে রেজিম পরিবর্তনের আশা বাস্তবসম্মত নয়।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার পর আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফিদানের ভাষায়, দীর্ঘ বিরতির পর যোগাযোগ পুনরায় শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উভয় পক্ষই ইস্যুটি সমাধানে আগ্রহী। তিনি বলেন, অন্তত এই মুহূর্তে তাৎক্ষণিক যুদ্ধের কোনো হুমকি নেই।

ফিদান বলেন, ইরান প্রসঙ্গটি তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অঞ্চল আরেকটি যুদ্ধ সহ্য করার অবস্থায় নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও বিষয়টিতে ঘনিষ্ঠ দৃষ্টি রাখছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার বিস্তারিত সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

তুরস্ক মনে করে, ইরানের পারমাণবিক ইস্যুতে সমাধান বের হলে আঞ্চলিক অন্যান্য জটিলতা নিয়েও অগ্রগতি সম্ভব হবে। ফিদানের ব্যাখ্যা—পারমাণবিক সংকট যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হলেও অন্য ইস্যুগুলো মূলত আঞ্চলিক। তিনি বলেন, যেখানে শত্রুতা থাকে, সেখানে উভয় পক্ষই বিকল্প পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়; যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ঘোষণাও সে বাস্তবতা নির্দেশ করে।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সরকার পরিবর্তন সম্ভব কি না—এমন প্রশ্নে ফিদান স্পষ্টভাবে বলেন, বিমান হামলার মাধ্যমে কোনো দেশের সরকার পরিবর্তন হয় না। তাঁর ভাষায়, ইরানে রেজিম পরিবর্তনের ধারণা অবাস্তব, বরং বাস্তবে যা ঘটতে পারে তা হলো জনসাধারণের প্রয়োজনীয় সেবা প্রদানে ব্যর্থ হলে সরকার দুর্বল হয়ে পড়তে পারে এবং নেতৃত্ব বড় ধরনের নীতিগত পরিবর্তনে বাধ্য হতে পারে।

ফিদান আরও বলেন, ইরানের নেতৃত্ব এখনো ১৯৭৯ সালের বিপ্লব-পরবর্তী মানসিকতা দিয়ে দেশ পরিচালনা করছে, যা কাঠামোগত জটিলতা তৈরি করছে। তিনি দাবি করেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, তবে সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণই মূল উদ্বেগের জায়গা।

তিনি স্মরণ করেন, অতীতে আলোচনার মধ্যেই ইরানে হামলা হয়েছিল। জুন মাসের ১২ দিনের যুদ্ধে আলোচনার সময়ই যুক্তরাষ্ট্র আঙ্কারাকে সতর্ক করেছিল যে যেকোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং তুরস্ক সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

তুরস্ক প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি মুখোমুখি বৈঠকে বসুক, তবে ইরান ওমানে ব্যবহৃত মধ্যস্থতাকারীভিত্তিক পদ্ধতি বজায় রাখতে চেয়েছে। আঙ্কারা সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

ফিদান জানান, ইরান এখন বড় অস্তিত্বগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। ফেব্রুয়ারির শুরুতে তুরস্ক কাতার, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছে, এবং এসব দেশ এই ইস্যুতে গভীর আগ্রহ দেখিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইসলামে ভোট একটি পবিত্র আমানত

আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ...

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...
spot_img

আরও পড়ুন

ইসলামে ভোট একটি পবিত্র আমানত

আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচন একটি মৌলিক...

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে কিডনি নষ্ট হয়ে যায়। চিকিৎসক ইনসুলিন শুরু করার কথা বললেই অনেক রোগী আতঙ্কিত হয়ে পড়েন।...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...
spot_img