Tuesday, February 10, 2026
22 C
Dhaka

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

হংকংয়ের আদালত মিডিয়া টাইকুন জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত এবং রাষ্ট্রদ্রোহিতামূলক প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। সোমবার তিন বিচারপতির হাই কোর্ট বেঞ্চ ৭৭ বছর বয়সী অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রায় ঘোষণা করে। বর্তমানে বন্ধ থাকা এই পত্রিকার মালিক জিমি লাই বিচার প্রক্রিয়া চলাকালীন ইতিমধ্যেই পাঁচ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ডিসেম্বরে বেইজিং কর্তৃক জারি করা কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের দুটি অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতামূলক প্রকাশনার একটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। রায় ঘোষণার আগেই পশ্চিমা দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো তাঁর মুক্তির দাবি জানায়। কেউ কেউ বিচার প্রক্রিয়াকে সরাসরি ‘প্রহসন’ বলেও নিন্দা জানিয়েছে।

জিমি লাইয়ের পরিবার, আইনজীবী ও সমর্থকদের দাবি, তাঁর হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যগত ঝুঁকির কারণে কারাগারেই তাঁর মৃত্যু হওয়ার আশঙ্কা আছে। এই মামলায় জিমি লাই ছাড়াও অ্যাপল ডেইলির ছয় সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সক্রিয় কর্মী এবং একজন প্যারা লিগ্যালকেও সাজা দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গত মাসে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি জিমি লাইয়ের বিষয়টি তুলেছেন এবং আলোচনাটি ‘সম্মানজনক’ পরিবেশে হয়েছে। উল্লেখ্য, জিমি লাই ব্রিটিশ নাগরিকও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লাইয়ের মুক্তির আহ্বান জানান। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলেছে, এই বিচার শুরু থেকেই একটি প্রহসন, যা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি হংকংয়ের অবজ্ঞা প্রকাশ করে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, এই রায় কেবল জিমি লাইয়ের জন্যই নয়, পুরো অঞ্চলে সংবাদপত্রের স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সংকেত দিচ্ছে। তবে বেইজিং এসব সমালোচনাকে হংকংয়ের বিচারব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। হংকং কর্তৃপক্ষ বলছে, লাইয়ের মামলার সঙ্গে বাকস্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।

সোমবার রায় ঘোষণার আগে ওয়েস্ট কাউলুন আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় সাঁজোয়া যান ও অসংখ্য পুলিশ। আদালত প্রাঙ্গণে বিবিধ গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। হংকং ফ্রি প্রেস জানায়, এক নারীর কাছে অ্যাপল ডেইলির চাবির ছড়া পাওয়ার পর তাঁকে আটক করা হয়। এছাড়া বিলুপ্ত লিগ অব সোশ্যাল ডেমোক্র্যাটসের সদস্য সাং কিন-শিংসহ আরও দুজনকে তল্লাশি করা হয়। সাং এএফপি-কে বলেন, তিনি আশা করেন যে লাই আবার স্বাধীনতা ফিরে পাবেন, তবে তাঁর বয়সজনিত কারণে উদ্বেগও রয়েছে।

হংকংয়ে সংবাদমাধ্যমের ওপর বাড়তে থাকা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে এই রায় বিশেষ তাৎপর্য বহন করছে। হংকং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৪ সালে বহু সাংবাদিক পরিকল্পিত হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস ও মৃত্যুর হুমকির মুখে পড়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্যমতে, জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর চার বছরে সেখানে অন্তত ৯০০ সাংবাদিক চাকরি হারিয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...
spot_img

আরও পড়ুন

ভুল ধারণায় বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি প্রচলিত ভয় হলো, ইনসুলিন নিলে কিডনি নষ্ট হয়ে যায়। চিকিৎসক ইনসুলিন শুরু করার কথা বললেই অনেক রোগী আতঙ্কিত হয়ে পড়েন।...

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের...
spot_img