Tuesday, February 10, 2026
22 C
Dhaka

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

দীর্ঘ ১৯ বছর পর পাকিস্তানের লাহোরে ফিরেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বাসন্ত’।

নিষেধাজ্ঞার দীর্ঘ বিরতির পর পুরোনো শহরের আকাশজুড়ে আবারও ভেসে বেড়াতে দেখা গেছে রঙিন ঘুড়ি। ছাদে ছাদে মানুষের হাসি, চিৎকার, ঢোলের শব্দ আর উৎসবের আমেজ যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে। তবে এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বহু দুর্ঘটনা ও প্রাণহানির স্মৃতি, যা ২০০৭ সালে ‘বাসন্ত’ নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিল।

রোববার বিবিসি জানিয়েছে, লাহোরের ঐতিহ্যসমৃদ্ধ সরু গলিতে দেখা গেছে ব্যস্ততা– বৈদ্যুতিক তারে আটকে থাকা ঘুড়ি নামানোর চেষ্টা করছেন কিশোর-যুবকেরা। মাথার ওপর রঙিন ঘুড়ির ঝলক, দূর থেকে শোনা যাচ্ছে ঢোলের শব্দ। অসংখ্য ঘুড়ি কখনো জিগজ্যাগ আবার কখনো গোল পাকিয়ে ভেসে বেড়াচ্ছে আকাশে, যেন শহর জুড়ে উৎসবের বাতাস বইছে।

২৫ বছর বয়সী টেক ইঞ্জিনিয়ার আবু বকর আহমেদ জানান, ঘুড়ি ওড়ানো যতটা আনন্দের, ততটাই কৌশলের ব্যাপার। তাঁর চাচাতো ভাই তাঁকে ঘুড়ির সুতা টানার পদ্ধতি শেখাচ্ছিলেন। হাসতে হাসতে তিনি বলেন, আমাদের আগের প্রজন্ম এসব জানত, কিন্তু জেন-জি প্রজন্ম অনেক কিছুই জানে না।

শত শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে পাকিস্তানে ‘বাসন্ত’ উৎসব বসন্তের সূচনা উপলক্ষে পালিত হয়ে আসছে। কিন্তু ধারালো সুতা, বড় আকারের ঘুড়ি, ছাদ থেকে পড়ে যাওয়া এবং উৎসবের সময় আকাশে গুলি ছোড়ার কারণে অতীতে বহু মানুষ আহত ও নিহত হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ঝুলে থাকা সুতায় গলা পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন বহুবার।

নিরাপত্তা নিশ্চিত করতে এবার পাকিস্তান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। উৎসব সীমিত করা হয়েছে তিন দিনে। বড় ঘুড়ি নিষিদ্ধ করা হয়েছে, কারণ এগুলোর জন্য ব্যবহৃত শক্ত সুতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিপুল পরিমাণ বিপজ্জনক সুতা ও আগাম বিক্রি হওয়া ঘুড়ি জব্দ করা হয়েছে। লাহোর পুলিশ জানিয়েছে, এক লাখের বেশি ঘুড়ি ও দুই হাজারের বেশি রিল জব্দ করা হয়েছে।

মোটরসাইকেল আরোহীদের সুরক্ষায় তাদের যানবাহনের হ্যান্ডেলের মাঝে ধাতব দণ্ড লাগানো হয়েছে, যাতে সুতা গলায় না পেঁচায়। কিছু সড়কে জাল বসানো হয়েছে এবং ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

কড়াকড়ির মধ্যেও ছাড়েনি উৎসবের আনন্দ। লাহোরের মোচি গেট এলাকার ঘুড়ি বিক্রেতা উসমান জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তিনি সাত হাজারের বেশি ঘুড়ি বিক্রি করেছেন। সংস্কৃতি অনুরাগী ইউসুফ সালাহউদ্দিন বলেন, বাসন্ত শুধু একটি উৎসব নয়, এটি লাহোরের আত্মার সঙ্গে যুক্ত। তাঁর ভাষায়, ঘুড়ি ছাড়া তিনি লাহোরকে কল্পনাও করতে পারেন না।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন, অধ্যাদেশ জারি

অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা আরও...
spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রশাসন জানিয়েছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং...
spot_img