Tuesday, February 10, 2026
22 C
Dhaka

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ তারিখ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা জীবন বাজি রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করব।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলার আলগী বাজার সংলগ্ন আল আমিন মহিলা মাদরাসার সামনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’-র সমর্থনে একটি বিশাল গণমিছিল বের করা হয়।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া তাঁর নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে হাইমচরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে। বিশেষ করে উচ্চশিক্ষার প্রসারে তিনি ঘোষণা দেন, হাইমচর কলেজে দ্রুততম সময়ের মধ্যে অনার্স কোর্স চালু করা হবে।দূর-দূরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে কলেজের জন্য নিজস্ব বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।

হাইমচরের মানুষের দীর্ঘদিনের কষ্ট নদী ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “মেঘনা নদীর ভাঙন থেকে হাইমচরকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এটি বাস্তবায়নই হবে আমাদের প্রথম অগ্রাধিকার।”

চরের জমি দখল এবং অবৈধ বালু উত্তোলন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শাহজাহান মিয়া বলেন, “চাঁদপুর, শরীয়তপুর ও বরিশাল সীমানার চর এলাকা থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেই বালু খেকো ও ভূমিদস্যুদের আস্তানা এই মাটিতে হতে দেওয়া হবে না। পার্শ্ববর্তী জেলার সাথে সীমানা জটিলতায় হাইমচরের যেসব জমি বেদখল হয়েছে, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে তা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।” তিনি স্পষ্ট করে বলেন, হাইমচরে কোনো ধরনের লুটপাট, দখলদারিত্ব বা চাঁদাবাজির স্থান হবে না।

বিকেলে উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলে হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাওলানা ফারুক মোহাম্মদ তুহিন (সহকারী সেক্রেটারি, খেলাফত মজলিস চাঁদপুর জেলা)।আব্দুল শুকুর মস্তান (নেতা, চাঁদপুর জামায়াতে ইসলামী)।অ্যাডভোকেট আব্দুল কাদের খান (নেতা, চাঁদপুর সদর উপজেলা জামায়াত)।তানিম খান (আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চাঁদপুর সদর)।

বক্তারা ১২ তারিখের নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনপদ রক্ষার আহ্বান জানান।

শিমুল অধিকারী সুমন,চাঁদপুর প্রতিনিধি

spot_img

আরও পড়ুন

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায়...

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই...

দ্রুত কাজের জন্য আইটেলের নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন মডেল ‘আইটেল...

ছোট ভালো কাজেও মিলতে পারে বড় সওয়াব

ইসলামে সদকা বা দান কেবল অর্থ ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ...

বাংলাদেশের বর্তমান সংকটকে রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে…..

এই সংকটের শুরু হয় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমান্বয়ে ভেঙে...

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...
spot_img

আরও পড়ুন

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার পর নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন অনেক আইফোন ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগ, আপডেটের পর অ্যাপ হঠাৎ...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক বড় চ্যালেঞ্জ। অনেকেই অনুভব করেন, ভালো পথে চলার ইচ্ছা থাকা সত্ত্বেও নফস বারবার ভুল পথে...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায় নেমেছে চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। লক্ষ্য একটাই—মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে কাছের এআই সহকারী হয়ে ওঠা। টেনসেন্ট,...

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ধারণা করেন, এটি মস্তিষ্কের গুরুতর কোনো রোগের লক্ষণ। তবে বিশেষজ্ঞদের মতে,...
spot_img