Saturday, February 7, 2026
19.8 C
Dhaka

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন মিনিটস স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে এক লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে জুনিয়র (৫ম–৬ষ্ঠ), ইন্টারমিডিয়েট (৭ম–৮ম) এবং সিনিয়র (৯ম–১০ম) তিনটি গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তিন পর্বে আরটিভিতে প্রচারিত হয়। পর্বগুলো দেখা যাবে আরটিভি এন্টারটেইনমেন্ট এবং মার্কস অ্যাকটিভ স্কুলের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়মান সাদিক।

গ্র্যান্ড ফিনালে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি, এআই, শিল্পকলা ও আইকিউ বিষয়ে দক্ষতা প্রদর্শন করেন। ‘বাজার রাউন্ডে’ দ্রুত সঠিক উত্তর দিয়ে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ থাকায় প্রতিযোগিতার উত্তেজনা থাকে জমজমাট। শেষে তিন বিভাগের সেরা শিক্ষার্থীরা বিজয়ীর মুকুট অর্জন করেন।

বিজয়ীরা:

  • জুনিয়র বিভাগ (৫ম–৬ষ্ঠ শ্রেণি):
    চ্যাম্পিয়ন: সাদাত শরাফাত হোসাইন চৌধুরী (বিএএফ শাহীন কলেজ, ঢাকা)
    প্রথম রানারআপ: বায়েজিদ ইসলাম (কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ)
    দ্বিতীয় রানারআপ: মো. নবীহ হোসাইন (সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল)
  • ইন্টারমিডিয়েট বিভাগ (৭ম–৮ম শ্রেণি):
    চ্যাম্পিয়ন: তিতাস চৌধুরী (মাইলস্টোন কলেজ)
    প্রথম রানারআপ: মাহির দাইয়ান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)
    দ্বিতীয় রানারআপ: জাওয়াদ চৌধুরী (রংপুর জিলা স্কুল)
  • সিনিয়র বিভাগ (৯ম–১০ম শ্রেণি):
    চ্যাম্পিয়ন: আম্মার ইবনু শামীম (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ)
    প্রথম রানারআপ: মো. রিদওয়ানুল ইসলাম রিয়াদ (টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয়)
    দ্বিতীয় রানারআপ: আসিফ মাহমুদ (গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল)

চ্যাম্পিয়নরা ১ লাখ ৫০ হাজার টাকার, প্রথম রানারআপ ১ লাখ টাকার এবং দ্বিতীয় রানারআপ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি পান। এছাড়া প্রতিটি গ্রুপের ৪র্থ–১০ম স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পদক ও ২৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও দেশের মেধাবী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ ব্র্যান্ডের নতুন পণ্য ‘মার্কস অ্যাকটিভ স্কুল ফর্টিফায়েড ইনস্ট্যান্ট মিল্ক’, যা স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এক্সট্রা ভিটামিন ও মিনারেলস সরবরাহ করে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে...

ন্যায্য বণ্টনে ইসলামের ভূমিকা

বিশ্ব আজ দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো...

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...
spot_img

আরও পড়ুন

নির্বাচন-ঈদের ছুটি: রফতানি খাতের শিল্প মালিকদের শঙ্কা, বেতন-বোনাসের চাপ বাড়ছে

টানা নেতিবাচক রফতানি ও আসন্ন ছুটির কারণে তৈরি পোশাক শিল্প মালিকরা উৎপাদন ও অর্থপ্রদানের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ৬০ দিনের মধ্যে নির্বাচনের ছুটি, রোজা ও...

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের বেসক্যাম্পের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টুর্নামেন্ট চলাকালীন সময় আলবিসেলেস্তেদের মূল ক্যাম্প...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে মেটা। এই ফিচার চালু হলে, ব্যবহারকারীরা চাইলে অন্য কারও ক্লোজ ফ্রেন্ডস তালিকা থেকে নিজেদের...

ন্যায্য বণ্টনে ইসলামের ভূমিকা

বিশ্ব আজ দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বিশ্লেষকদের মতে, এই সংকটের অন্যতম কারণ সুদভিত্তিক আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী...
spot_img