Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

ঢাকা–বগুড়া মহাসড়কের ধারে চড়ুইয়ের জমায়েতে থমকে যান যাত্রীরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে চড়ুই পাখির কিচিরমিচিরে মুখর হয়ে উঠেছে চারপাশ। একটি গাছে শত শত চড়ুইয়ের জমায়েত দেখে থমকে দাঁড়াচ্ছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়ক–সংলগ্ন ‘হানিফ হাইওয়ে ভিলা’ রেস্তোরাঁর সামনে সম্প্রতি দেখা মিলেছে এই মনোমুগ্ধকর দৃশ্য। আজ শনিবার (৬ ডিসেম্বর) দিনভর সেখানে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।

মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন যাত্রাবিরতির জন্য রেস্তোরাঁটিতে থামলে যাত্রীরা পাখিদের এমন সমাহার দেখে মুগ্ধ হন। অনেকেই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কেউ কেউ মুঠোফোনে ধারণ করেন চড়ুইয়ের কিচিরমিচির আর উড়ে বেড়ানোর দৃশ্য।

রেস্তোরাঁটির পাশের বিদ্যুতের খুঁটি ও তারে দল বেঁধে বসতে দেখা যায় পাখিগুলোকে। কিছুক্ষণ পর পর ঝাঁক বেঁধে উড়ে যায়, আবার ফিরে আসে একই জায়গায়। এই দৃশ্য দেখতে অনেক দর্শনার্থী থেমে দাঁড়ান। কেউ কেউ শিশুদের নিয়ে সেখানে কিছু সময় কাটান।

ঢাকা থেকে বগুড়াগামী একটি যানবাহনের যাত্রী জ্যোতি বলেন, ‘মনোমুগ্ধকর এ দৃশ্য মুঠোফোনে ধারণ করলাম। হাইওয়ের পাশে পাখিদের এমন বিচরণ সত্যি সুন্দর।’

দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে গন্তব্যে যাওয়ার পথে যাত্রাবিরতিতে রেস্তোরাঁটিতে আসা এক যাত্রী পাখিদের এমন কলকাকলি দেখে থেমে যান। একপর্যায়ে তিনিও মুঠোফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন।

শুধু যাত্রীরাই নন, স্থানীয় বাসিন্দারাও পাখিদের দেখতে সেখানে আসছেন। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশের অনেক মানুষ পাখিদের দেখতে এখানে ভিড় করেন।

রেস্তোরাঁটির শিফট ম্যানেজার হায়দার আলম বলেন, এলাকাটিকে পাখিদের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেভাবেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কেউ যেন পাখিদের উত্ত্যক্ত করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি রাখা হয়। সবার সহযোগিতায় জায়গাটি পাখিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ হয়ে থাকবে বলেও তিনি জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২...

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...
spot_img

আরও পড়ুন

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা জাগিয়েও ফাইনালে ওঠতে ব্যর্থ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত ৬০ মিটার...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ তৈরি হওয়া স্বাভাবিক। এমন সময় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি দিলেও বাজেটের সীমাবদ্ধতা...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ খুলতে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...
spot_img