Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

দিনাজপুরে গণিত উৎসবে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

শীতের সকালের ঝলমলে রোদে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে জমে ওঠে খুদে শিক্ষার্থীদের মিলনমেলা। গণিত শেখার আনন্দ আর স্বপ্ন জয়ের প্রত্যাশা নিয়ে সকাল থেকেই সেখানে জড়ো হয় শিক্ষার্থীরা। কেউ এসেছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে, কেউবা জয়পুরহাট থেকে। অনেক শিক্ষার্থীর সঙ্গে ছিলেন তাঁদের অভিভাবক ও শিক্ষকরা। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে সেখানে অনুষ্ঠিত হয় ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব–২০২৬-এর দিনাজপুর আঞ্চলিক পর্ব।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে আয়োজিত এই উৎসবে রংপুর বিভাগের তিনটি জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এটি ছিল গণিত উৎসবের ২৪তম আয়োজন, যেখানে গণিত জয়ের স্বপ্ন নিয়ে হাজির হয় খুদে গণিতপ্রেমীরা।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। ডাচ্–বাংলা ব্যাংকের দিনাজপুর শাখার উপব্যবস্থাপক মোস্তফা হেলাল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শিলাদিত্য শীল, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা সাব্বির হাসানসহ বন্ধুসভার বিভিন্ন শাখার সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন।

স্বাগত বক্তব্যে শিলাদিত্য শীল বলেন, ‘গণিত হচ্ছে একটা ভাষা। এর মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানা যায়। অধিকাংশই মনে করেন, গণিত একটা কঠিন বিষয়। কিন্তু একটু ভাবলেই বোঝা যায়, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গণিত ওতপ্রোতভাবে জড়িত।’ তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতকে বোঝা ও ভালোবাসতে সহায়তা করবে।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল বলেন, ‘আজ অনেক শিক্ষার্থী ও অভিভাবক জিপিএ–৫–এর পেছনে ছোটেন। কিন্তু আজ গণিতকে ভালোবেসে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস দেখে আমি অভিভূত।’ তাঁর মতে, গণিত চিন্তাশক্তি বাড়ায় এবং লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।

ডাচ্–বাংলা ব্যাংকের উপব্যবস্থাপক মোস্তফা হেলাল বলেন, ‘শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা দরকার, তেমনি মনকে প্রফুল্ল ও মানসিকভাবে সুস্থ রাখতে দরকার গণিতচর্চা।’ তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে গণিতচর্চা বাড়ানো জরুরি, আর প্রযুক্তির উন্নতির ফলে গণিত শেখার সুযোগও বহুগুণে বেড়েছে।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান। তিনি বলেন, ‘এ রকম আয়োজনের মধ্য দিয়ে আইনস্টাইনের মতো মানুষ তৈরি হবে।’ তিনি নতুন প্রজন্মের পুনর্জাগরণে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সকাল সোয়া ১০টায় ঘণ্টাব্যাপী মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, গণিতের বিভিন্ন নতুন বিষয় শেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত। অভিভাবকরাও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে আগ্রহ বাড়াতে সহায়ক।

আয়োজকেরা জানান, ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। দিনাজপুর আঞ্চলিক পর্বে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে প্রায় এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। অনলাইন বাছাই শেষে ৬৫৪ জনকে আঞ্চলিক পর্বে ডাকা হয় এবং আজ পরীক্ষায় অংশ নেয় ৫১২ শিক্ষার্থী।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২...

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...
spot_img

আরও পড়ুন

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা জাগিয়েও ফাইনালে ওঠতে ব্যর্থ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত ৬০ মিটার...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ তৈরি হওয়া স্বাভাবিক। এমন সময় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি দিলেও বাজেটের সীমাবদ্ধতা...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ খুলতে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...
spot_img