শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ পেসার ইশান মালিঙ্গা চোটের কারণে বিশ্বকাপ দলে খেলা থেকে বাদ পড়তে হলো।
১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের অষ্টম ওভারের প্রথম বল করার সময় বাম কাঁধে আঘাত পান মালিঙ্গা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং এরপর মাঠ ছাড়েন। তিনি তৃতীয় ম্যাচ খেলতে পারেননি।
মালিঙ্গার বদলি হিসেবে জাতীয় দলের অভিজ্ঞ পেসার প্রমোদ মদুশানকে দলে নেওয়া হয়েছে। মদুশান জাতীয় দলের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ১২টি উইকেট নিয়েছেন ভালো গড় ও ইকোনমিতে। যদিও তিন বছর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার শেষ টি-টোয়েন্টি খেলা হয়েছিল।
আইপিএলের গত মৌসুমে মালিঙ্গা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৭ ম্যাচ খেলেছেন, ১৮.৩ গড়ে ও ৮.৯২ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে ৮টি টি-টোয়েন্টিতে তিনি ৯.৪১ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন। দলে রাখার চেষ্টা করা হলেও চোটের কারণে তার অবর্তমানে প্রমোদ মদুশানকে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা আগামীকাল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ‘বি’ গ্রুপে তাদের রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। ওমানের বিপক্ষে ম্যাচ ১২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়ার ১৬ ফেব্রুয়ারি এবং জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হবে ১৯ ফেব্রুয়ারি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্মায়েকে, দুনিধ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মদুশান।
সিএ/এসএ


