Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

ঝালকাঠিতে ১১–দলীয় ঐক্যের জনসভায় কঠোর বার্তা জামায়াত আমিরের

ঝালকাঠিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। মামলা করতে এলে বলবেন, শফিকুর রহমানের নামে মামলা করুন। ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ।’

ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বেলা দুইটায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শেষে তিনি ঝালকাঠি–১ ও ঝালকাঠি–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাঁদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

শফিকুর রহমান বলেন, ‘এই দেশে আর দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি চলবে না। বিগত শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের, দেশের মানুষের হক। এই অর্থ উদ্ধারে আমরা রাষ্ট্রীয়ভাবে লড়াই শুরু করব। প্রয়োজনে মুখের ভেতর থেকে পেট পর্যন্ত ঢুকিয়ে হলেও দেশের টাকা আদায় করে আনা হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।’

শহীদ শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব। এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিল। সে কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির গর্বের সন্তান। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে সে জীবন দিয়েছে। ইনশা আল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার অবশ্যই করা হবে।’

ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু আজকের বাংলাদেশে ন্যায় নেই, চলছে শুধু বেইনসাফ। গরিব মানুষ আদালতে গিয়ে বিচার পায় না, নিপীড়িত মানুষ তার অধিকার ফিরে পায় না। নির্যাতিত মা–বোনেরা বছরের পর বছর ঘুরেও বিচার পায় না। এই বেইনসাফের রাজনীতি আমরা আর চলতে দেব না। ইনশা আল্লাহ, সরকার গঠন করতে পারলে বেইনসাফকে চিরতরে মাটিচাপা দেওয়া হবে।’

রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘দেশ রক্ষার জন্য যাঁরা জীবন বাজি রেখে কাজ করেন, তাঁরা শপথ নেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক সময় তাঁরা সম্মান ও ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হন। আমরা সরকার গঠন করলে সেনাবাহিনী, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব, যাতে তাঁরা আরও সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।’

নারীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা–বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যেখানে একজন নারী ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি জামায়াতে ইসলামীর রাষ্ট্রদর্শনের অংশ।’

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন (হেলাল), ঝালকাঠি–২ আসনের প্রার্থী এস এম নেয়ামুল করিম, ঝালকাঠি–১ আসনের প্রার্থী ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।

ঝালকাঠির জনসভার পর শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির। সেখানে তিনি পিরোজপুরের তিনটি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে তাঁদের হাতে প্রতীক তুলে দেন।

পিরোজপুরের জনসভায় শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে না, অতীত ইতিহাসের ভোটের কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দেবে, আমারটা আমি দেব। আমারটা আমি দেব, তোমারটাও আমি দেব—এটা আর চলবে না। আগামী দিনে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলব না, ইনশা আল্লাহ। অতএব এখন থেকে পাহারা শুরু। আর কোনো চোরকে আমরা ছেড়ে কথা বলব না।’

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুবকদের কোনো বেকার ভাতা দিতে পারব না। যুবকেরা আপনারা কি চান? কাজ। ইনশা আল্লাহ, আমরা হাতে কাজ তুলে দেব। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুবসমাজকে অপমান করতে চাই না। কারও কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে, আমাদের বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করেছিল, আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ তুলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়–ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রেণি–পেশায় যাঁরা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁদের সবার বেতন আমরা সমান করতে পারব না। যাঁর যাঁর মর্যাদা অনুযায়ী তাঁকে বেতন–ভাতা দিতে সরকার বাধ্য থাকবে।’

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, ‘পেছনের কোনো কাসুন্দি নিয়ে এই জাতি আর কামড়াকামড়ি করবে না। এ জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না। “ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ”—এটা আমাদের স্লোগান।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...
spot_img

আরও পড়ুন

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার রাতে প্রায় ৩টার দিকে...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...
spot_img