Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

বরগুনায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। আমি এত প্রতিশ্রুতি দেব না। আল্লাহ যদি কামিয়াব করেন, আমরা ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাব। দুর্নীতি যখন থাকবে না, তখন সকল মানুষের মুখে হাসি ফুটবে।’

বরগুনার আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের মাঠে শুক্রবার দুপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘কেউ যেন ভোটকেন্দ্র দখলের চেষ্টা না করেন এবং সন্ত্রাসীর পথে না হাঁটেন। ইসলামী আন্দোলনের কর্মীরা সভ্য। কিন্তু আমাদের টালাবেন না। বিরক্ত করবেন না। যদি করেন, এমনভাবে গর্জন শুরু হবে, তা আর প্রতিহত করতে পারবেন না।’

সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একশ্রেণি সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের জানমাল রক্ষায় ভূমিকা রাখেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেন।

রেজাউল করীম বলেন, ‘হিন্দু ভাইদের বলব, চরমোনাইয়ের হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন, মায়ের কোল যেমন নিরাপদ, তাঁরাও তেমনি চরমোনাইয়ে নিরাপদ। আশা করি আপনারাও নিরাপদে থাকবেন।’

বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় উন্নীত করার ঘোষণা দিয়ে তিনি ওই আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আর কোনো আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনের প্রার্থী জয়লাভ করবে, ইনশা আল্লাহ। ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসন বিজয় লাভ করবে।’

মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, আমতলী উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী এবং সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img