Friday, February 6, 2026
17 C
Dhaka

ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফরিদপুর–৪ জয় নিশ্চিতের প্রস্তুতি

ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের দুই দল—বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর মধ্যে সমঝোতা হয়েছে। জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে (দাঁড়িপাল্লা) সমর্থন দিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা (রিকশা) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ফরিদপুর–৪ আসনে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণা উন্মুক্ত রাখা হয়। দুই প্রার্থীই তাঁদের নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারণা চালিয়েছেন।

মিজানুর রহমান মোল্লা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করব।’

জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মোল্লা একজন বড় মনের মানুষ এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ১১–দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামি দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর–৪ আসনে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সুপারিশে আমাদের প্রার্থী মিজানুর রহমান মোল্লা জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যালট পেপার থেকে নাম প্রত্যাহার করা সম্ভব না হলেও আমরা আমাদের ভোট জামায়াতের প্রার্থীকে দেব এবং তাঁদের পক্ষে কাজ করব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম...

পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃষি নিরাপত্তায় জোর আইপিডির ইশতেহারে

শিক্ষা, কর্মসংস্থান, নগর উন্নয়নসহ মোট ১০টি খাতে অগ্রাধিকার দিয়ে...

ইনকিলাব মঞ্চের কর্মসূচি: সংঘর্ষ নিয়ে সরকারের ব্যাখ্যা

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব...

লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার, বললেন ইসি মাছউদ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রকে...

ঝালকাঠিতে ১১–দলীয় ঐক্যের জনসভায় কঠোর বার্তা জামায়াত আমিরের

ঝালকাঠিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা....

হাদি হত্যার তদন্ত দাবিতে শাহবাগে জড়ো হলেন বিক্ষোভকারীরা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর...

নির্মাণের চার বছরেও কাজে এল না ৮৭ লাখ টাকার সেতু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে চার বছর আগে...

বরগুনায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ...

রাঙামাটিতে ভোটের হাওয়া, দুর্গম এলাকাতেও ছুটছেন প্রার্থীরা

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটিতে...

যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত পুলিশের

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের...

সুপারফুড হিসেবে খেজুরের গুরুত্ব

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের গুরুত্ব আবারও...
spot_img

আরও পড়ুন

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার চাহিদা মেটাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব (এনএসইউ এমআইবিসি) আনার উদ্যোগ...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর মুগদায় নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের প্রতি আহ্বান জানান, “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের...
spot_img