Wednesday, July 22, 2026
26.4 C
Dhaka
No menu items!

সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভ দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাশঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ হচ্ছে না। একই কারণে আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এ সিদ্ধান্তের ফলে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির মতে, এই অবস্থানে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে লাভবান হবে পাকিস্তান ও বাংলাদেশ।

নাজাম শেঠি মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৪০ কোটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে গেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাঠামোগত সংস্কারও সম্ভব। তাঁর ভাষায়, এই ঐক্য আইসিসির বর্তমান অসম নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। বিশ্বকাপের মোট আয়ের বড় অংশ ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে হওয়ায় এ সিদ্ধান্তের পর আইসিসি চাপে পড়ে। সংস্থাটি পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি প্রভাবের’ কথা স্মরণ করিয়ে দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচের দিন যত এগিয়ে আসছে, পরিস্থিতি ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

এই সংকট নিয়ে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, অতীতেও আইসিসি পাকিস্তানের সঙ্গে ন্যায্য আচরণ করেনি এবং এবার বাংলাদেশের নিরাপত্তাশঙ্কাও যথাযথভাবে আমলে নেয়নি। তাঁর মতে, ‘তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এখন বাংলাদেশকেও এক অর্থে উপেক্ষা করা হয়েছে। আমরা মনে করি, এক পাশে ৪০ কোটি মানুষ আছে। বাংলাদেশ ও পাকিস্তানে এখন যে চিন্তাভাবনা চলছে, তার দর্শন হলো—এখন দাঁড়িয়ে যাওয়ার সময়।’

শেঠির ধারণা, পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অবস্থান আইসিসিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেন, বিসিসিআই আইসিসিকে নিয়ন্ত্রণ করে—এই বাস্তবতার কারণে সংস্থাটি যে অসম নীতিগত অবস্থান নেয়, তা স্বল্প মেয়াদে ক্ষতির কারণ হলেও শেষ পর্যন্ত একটি সংস্কারকৃত ও ভারসাম্যপূর্ণ আইসিসি গঠনের পথ তৈরি হতে পারে।

তবে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে পাকিস্তান সরকারের অবস্থান আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলেও মনে করেন নাজাম শেঠি। এ বিষয়ে তিনি বলেন, তিনি পিসিবির মুখপাত্র নন, ব্যক্তিগত মতামত দিচ্ছেন। পিসিবি সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের আগে এখনো ১০–১৫ দিন সময় আছে এবং তাঁর বিশ্বাস, চলমান আলোচনা ইতিবাচক ফল দিতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img